ফুডপান্ডার বিরুদ্ধে আন্দোলনে যোগ দিতে ও রেস্তোরাঁগুলো প্রতিদ্বন্দ্বী সেবা ব্যবহারে চাপ দেওয়ার অভিযোগ

সংগৃহীত ছবি
নিবন্ধিত করপোরেট প্রতিষ্ঠান হিসেবে ফুডপ্যান্ডা প্রতিটি রেস্তোরাঁর সঙ্গে সরাসরি চুক্তি করে। বাণিজ্যিক শর্ত নির্ধারণের ক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের সংগঠনের মাধ্যমে আলোচনা না করে সংশ্লিষ্ট রেস্তোরাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়।
চট্টগ্রামের রেস্তোরাঁ মালিকদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট অংশীজনদের উত্থাপিত বিভিন্ন বিষয় ও যৌক্তিক উদ্বেগের সমাধানের জন্য আমরা রেস্তোরাঁ অংশীদারদের সঙ্গে সরাসরি আলোচনা করছি।
রেস্তোরাঁ অংশীদারদের সঙ্গে আমাদের চুক্তিগুলো পারস্পরিক সম্মতির ভিত্তিতে সম্পাদিত হয়। পারস্পরিক আস্থাই এসব অংশীদারত্বের মূল ভিত্তি এবং একই সঙ্গে একটি সফল ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখার জন্য অপরিহার্য।
আমরা মনে করি, ফুডপ্যান্ডার সেবা বন্ধ থাকলে রেস্তোরাঁগুলোর বিক্রি কমবে, পাশাপাশি রাইডারদের আয় কমে যাবে এবং ভোগান্তিতে পড়বেন সাধারণ গ্রাহকেরা। তাই সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে এ পরিস্থিতির ইতিবাচক সমাধান করতে ফুডপ্যান্ডা প্রতিশ্রুতিবদ্ধ।



