গ্রাহকদের হোম লোন সেবায় জেসিএক্সের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি

গ্রাহকদের হোম লোন সেবা দিতে জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। সম্প্রতি জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের করপোরেট অফিসে চুক্তিটি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জাহেদ চৌধুরী এবং জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম তারেক হোসেন মজুমদার। চুক্তির আওতায়, জেসিএক্স ডেভেলপমেন্টসের বিভিন্ন প্রকল্পের অ্যাপার্টমেন্ট ক্রেতাদের জন্য সহজ ও সুলভ হোম লোন সেবা নিশ্চিত করা হবে। এ ছাড়া ঋণসুবিধা সম্প্রসারণের লক্ষ্যে যৌথ বিপণন, গ্রাহক সম্পৃক্তকরণ ও প্রচারণামূলক উদ্যোগ গ্রহণ করা হবে। এ অংশীদারত্ব অ্যাপার্টমেন্ট ক্রয়ে ঋণ সুবিধা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ করবে, যা গ্রাহকদের মানসম্মত আবাসনের স্বপ্ন পূরণে সহায়ক হবে। একই সঙ্গে, দেশের আবাসন খাতের বিকাশেও অবদান রাখবে।



