গ্রাহকদের হোম লোন সেবা দিতে জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। সম্প্রতি জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের করপোরেট অফিসে চুক্তিটি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জাহেদ চৌধুরী এবং জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম তারেক হোসেন মজুমদার। চুক্তির আওতায়, জেসিএক্স ডেভেলপমেন্টসের বিভিন্ন প্রকল্পের অ্যাপার্টমেন্ট ক্রেতাদের জন্য সহজ ও সুলভ...