এনআরবিসি ব্যাংকে উদ্যোক্তা প্রশিক্ষণের সমাপনী
করপোরেট ডেস্ক

এনআরবিসি ব্যাংকে উদ্যোক্তা প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ও এডিবির অর্থায়নে এনআরবিসি ব্যাংকের আয়োজনে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ব্যাংকের প্রশিক্ষণ কেন্দ্রে ২৫ জন নতুন উদ্যোক্তাকে সনদ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান।
সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন হাওলাদার ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম। সভাপতিত্ব করেন এসএমই বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া।




