Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

আন্তর্জাতিক পুরস্কার পেল নারায়ণগঞ্জের সিটি পার্ক ও বাবুরাইল খাল

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৬
আন্তর্জাতিক পুরস্কার পেল নারায়ণগঞ্জের সিটি পার্ক ও বাবুরাইল খাল

সংগৃহীত ছবি

দখল ও দূষণে ক্ষতিগ্রস্ত বাবুরাইল খাল পুনরুদ্ধার এবং পরিত্যক্ত জলাশয়কে নগর পার্কে রূপ দেওয়ার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে নারায়ণগঞ্জের সিটি পার্ক ও বাবুরাইল খাল পুনরুদ্ধার প্রকল্প। ২০২৬ সালের কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টসের (সিএএ) সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড -এর রিজিওনাল বিভাগে বিজয়ী হয়েছে প্রকল্প দুটি।

৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের অকল্যান্ডে সিএএ-এর সাধারণ সভায় আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ‘ভিত্তি স্থপতি বৃন্দ লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা পরিচালক স্থপতি ইশতিয়াক জহির তিতাস এবং সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান স্থপতি ইকবাল হাবিব। প্রতিষ্ঠানটি দুটি প্রকল্পের পরামর্শক ও নকশা প্রণয়নকারী হিসেবে কাজ করেছে।

প্রায় তিন কিলোমিটার দীর্ঘ বাবুরাইল খাল একসময় শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর মধ্যে গুরুত্বপূর্ণ জলপথ ছিল। পণ্য ও যাত্রীবাহী নৌযান চলাচলের পাশাপাশি খালটি নারায়ণগঞ্জের নগরজীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। দীর্ঘদিনের দখল, বর্জ্য ও দূষণের কারণে পরে খালটি প্রায় মৃতপ্রায় হয়ে পড়ে।

পুনরুদ্ধার প্রকল্পের মাধ্যমে খালটির জলপ্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি দুই পাড়ে হাঁটার পথ, সেতু, সবুজায়ন ও বিভিন্ন জনপরিসর তৈরি করা হয়েছে। পরিকল্পনায় জলাধার সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের ব্যবহার ও নগরবাসীর জন্য উন্মুক্ত পরিসর তৈরির বিষয়টি গুরুত্ব পেয়েছে।

বিশ্বব্যাংকের সহযোগিতায় বাস্তবায়িত বাবুরাইল খাল পুনরুদ্ধার প্রকল্পটি এর আগে ইউএন-হ্যাবিট্যাটের ‘এশিয়ান টাউনস্কেপ জুরি অ্যাওয়ার্ড-২০১৬’ এবং ইউএনডিপির ‘স্মার্ট সিটি ইনোভেশন অ্যাওয়ার্ড-২০১৭’ অর্জন করে।

অন্যদিকে, নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় প্রায় ১৮ একর জায়গাজুড়ে গড়ে ওঠা সিটি পার্কটি একসময় ছিল পরিত্যক্ত জলাশয় ও ময়লার ভাগাড়। তৎকালীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়রের উদ্যোগে জায়গাটি সংস্কার ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে নগর পার্কে রূপ দেওয়া হয়। বর্তমানে এটি নগরবাসীর বিনোদন ও অবসর কাটানোর অন্যতম জনপ্রিয় স্থান।

ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জ শহরে দুটি প্রকল্পই জলাধার ও সবুজ পরিবেশ সংরক্ষণের পাশাপাশি মানুষের জন্য উন্মুক্ত গণপরিসর তৈরিতে ভূমিকা রেখেছে। আন্তর্জাতিক এই স্বীকৃতি দখল ও দূষণে ক্ষতিগ্রস্ত নগরপরিসর পুনরুদ্ধার এবং সেগুলোকে জনবান্ধব ব্যবহারের উপযোগী করে তোলার উদ্যোগকে নতুন করে সামনে এনেছে।

আন্তর্জাতিক পুরস্কারসিটি পার্কবাবুরাইল খাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা