আন্তর্জাতিক হিসাববিদ দিবস উদযাপন করল আইসিএমএবি

ফাইল ছবি
বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে আন্তর্জাতিক হিসাববিদ দিবস উদযাপন করেছে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর নীলক্ষেতে ইনস্টিটিউটের প্রধান কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়।
আইসিএমএবির প্রেসিডেন্ট মো. কাউসার আলম এফসিএমএ-এর নেতৃত্বে র্যালিটি কাঁটাবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালিতে অংশ নেন আইসিএমএবির ভাইস প্রেসিডেন্ট আবদুল মতিন পাটোয়ারী এফসিএমএ ও এস. এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ, সেক্রেটারি মনজুর মো. সাইফুল আজম এফসিএমএ এবং সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম এফসিএমএ।
এ ছাড়া ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের সদস্য, ইনস্টিটিউটের তিন শতাধিক ফেলো ও অ্যাসোসিয়েট সদস্য, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।
বর্ণিল ব্যানার ও পতাকায় সজ্জিত র্যালির মাধ্যমে হিসাববিদ পেশায় স্বচ্ছতা, জবাবদিহি, পেশাগত উৎকর্ষ ও ঐক্যের গুরুত্ব তুলে ধরা হয়।



