টু-হুইলার লোনে বীমা সুবিধায় ব্যাংক এশিয়া-এশিয়া ইন্স্যুরেন্স চুক্তি
করপোরেট কর্নার

মোটরবাইক গ্রাহকদের জন্য সহজ ও সুবিধাজনক টু-হুইলার লোনের সঙ্গে বীমা কভারেজ সেবা নিশ্চিত করতে এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ব্যাংক এশিয়া।
সম্প্রতি রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সই হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জাহেদ চৌধুরী এবং এশিয়া ইন্স্যুরেন্সের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মো. ইমাম শাহীন।
এই অংশীদারত্বের মাধ্যমে মোটরবাইক ক্রেতারা সহজতর অর্থায়ন সুবিধার পাশাপাশি উপযুক্ত বীমা সুরক্ষার সুযোগ পাবেন। এ ছাড়া গ্রাহকদের মধ্যে বীমা-সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং সেবা গ্রহণের সুযোগ সম্প্রসারণে প্রতিষ্ঠান দুটি যৌথ বিপণন, গ্রাহক সম্পৃক্তকরণ ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করবে।



