জুলাই গণঅভ্যুত্থান দিবসে রূপালী ব্যাংকে বিশেষ দোয়া

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশিদ। এছাড়া কোম্পানি সেক্রেটারি ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মো. আবুল হাসান ও সালামুন নেছা, চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।






