এনসিসি ব্যাংকের ১২তম ইজিএম অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসির ১২তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকের সংঘবিধির ১০৮(১) ধারার সংশোধনী প্রস্তাব অনুমোদিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার এবং ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনসহ অন্য পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন। চেয়ারম্যান জানিয়েছেন, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনায় সংঘবিধি সংশোধনের এ উদ্যোগ ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।



