তানিন ফার্নিচারের হাফ ইয়ারলি বিজনেস কনফারেন্স ও ই-কমার্স ওয়েবসাইট উদ্বোধন

সংগৃহীত ছবি
সম্প্রতি রাজধানীর একটি স্বনামধন্য রেস্টুরেন্টে তানিন ফার্নিচারের হাফ ইয়ারলি বিজনেস কনফারেন্স ও ই-কমার্স ওয়েবসাইট উদ্বোধন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানিন গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা খালেদ আনসারী, চিফ অপারেটিং অফিসার হাসান শাহরিয়া, প্রতিষ্ঠানের সকল সেলস চ্যানেল প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা খালেদ আনসারী তার বক্তব্যে বললেন, দক্ষ নেতৃত্ব, সুশাসন, তানিন ফার্নিচারের মানসম্পন্ন ও নান্দনিক পণ্যের নিশ্চয়তা, গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা পূরণে নিরবচ্ছিন্ন অঙ্গীকার, সময়মতো পণ্য সরবরাহ এবং কার্যকর ব্যবস্থাপনার সমন্বয়ে তানিন ফার্নিচার ধারাবাহিকভাবে সাফল্যের নতুন মাইলফলক অর্জন করে চলেছে।
অন্যদিকে, চিফ অপারেটিং অফিসার হাসান শাহরিয়া বলেছেন, কর্মীদের সক্রিয় অংশগ্রহণ, তরুণ নেতৃত্ব ও ডিজিটাল উদ্ভাবনই টেকসই প্রবৃদ্ধির ভিত্তি।
তিনি আরও জানান, তানিন ফার্নিচারের নতুন ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা এখন ঘরে বসেই সহজে পছন্দের ফার্নিচার নির্বাচন ও ক্রয় করতে পারবেন।
অনুষ্ঠানে নতুন ই-কমার্স ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং সেলস ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ও মৌসুমী ফল প্রদান করা হয়।




