Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

নগদ ইসলামিকের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উদ্যোক্তাদের ৯ সন্তান বিজয়ী

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৯:৫৩
নগদ ইসলামিকের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উদ্যোক্তাদের ৯ সন্তান বিজয়ী

সংগৃহীত ছবি

নগদ ইসলামিককের উদ্যোগে আয়োজিত ‘সন্তানের কণ্ঠে কুরআন তিলাওয়াত’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে বিজয়ী হয়েছেন নগদ উদ্যোক্তাদের ৯ সন্তান। সারাদেশের ১০টি অঞ্চল থেকে মোট প্রায় ৩ হাজার প্রতিযোগীর মধ্য থেকে যোগ্যদেরও যোগ্য হিসেবে এই ৯ জন বিজয়ী হিসেবে সেরার পুরস্কার অর্জন করে।

সম্প্রতি ঢাকার হোটেল শেরাটনে জমকালো এক আয়োজনের মাধ্যমে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা গত ২৮ জুলাই ২০২৬ গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে শেষ হয়।

নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে, নগদ ইসলামিকের উদ্যোগে এই আয়োজন করে নগদ লিমিটেড। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদ-এর প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, নগদ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহিন সারওয়ার ভূইঁয়া, চিফ বিজনেস সাপোর্ট অ্যান্ড সার্ভিস অ্যাসিউরেন্স অফিসার লে. কর্নেল (অব.) মো. কাওসার সওকত আলী, নগদের হেড অব মার্কেটিং হেরাস উদ্দিন মুহাম্মদ মেহেদী সাজ্জাদসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, ইমাম ও খতিব, বনানী কেন্দ্রীয় জামে মসজিদ, মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী বিশিষ্ট মিডিয়া আলোচক, খতিব ও ইসলামী স্কলার, নগদ ইসলামিক, আলহাজ্ব মাওলানা হাফেজ কাজী মারুফ বিল্লাহ ইসলামী আলোচক, বাংলাদেশ বেতার ও টেলিভিশন এবং অধ্যাপক ড. এইচ এম শহিদুল ইসলাম বারাকাতী, চেয়ারম্যান, নগদ ইসলামিক শরিয়াহ সুপারভাইজরি কমিটি।

গ্র্যান্ড ফিনালেতে ৩০ জন প্রতিযোগী বিচারকমন্ডলীর সামনে সরাসরি কুরআন তিলাওয়াত পরিবেশন করে। প্রতি বয়স বিভাগ থেকে সেরা ৩ জন করে মোট ৯ জন পান জাতীয় পর্যায়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে ৫০,০০১ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০,০০১ টাকা এবং তৃতীয় পুরস্কার ২০,০০১ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ ছাড়াও চূড়ান্ত পর্বের ফাইনালিস্ট এই ৩০ জনের প্রত্যেকে পান ১০ হাজার টাকা করে সম্মাননা পুরস্কার ও সনদপত্র। আর বাকি ৬০ জন আঞ্চলিক বিজয়ী বিশেষ সনদপত্র লাভ করে।

প্রতিযোগীদের মূল্যায়নে পাঁচটি বিষয় বিবেচনা করা হয়েছে, শুদ্ধ মাখরাজ, তাজবীদ অনুসরণ, তিলাওয়াতের শুদ্ধতা, কণ্ঠস্বরের সৌন্দর্য ও সামগ্রিক পরিবেশনা।

আয়োজনের বিষয়ে নগদ-এর প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, নগদ ইসলামিক এমন একটি আয়োজন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। এই আয়োজন ইসলামী সংস্কৃতির পাশাপাশি নগদ-এর বিশাল পরিবারের মধ্যে একটি মেলবন্ধনও করেছে। তিনি বলেন, সামনের দিনে নগদের টেরিটরি ম্যানেজার হিসেবে মাদ্রাসা থেকে পাস করা ছয়জনকে নিয়োগ দেবে নগদ। এটির মূল উদ্দেশ্য তাদের মূলধারার সাথে সম্পৃক্ত করা।

প্রতিযোগিতায় ক, খ ও গ-এই তিনটি বিভাগে বিভক্ত ছিল। চূড়ান্ত প্রতিযোগিতায় ক বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করেছে ঢাকা উত্তর অঞ্চলের মো: শিহাব উদ্দিনের সন্তান নুসাইবা। দ্বিতীয় স্থান অর্জন করেছে ময়মনসিংহ অঞ্চলের মিজানুর রহমানের সন্তান হুমাইরা জান্নাত গুলফাম ও তৃতীয় স্থান অর্জন করেছে সিলেট অঞ্চলের সাইফুর রহমানের সন্তান মো. সালমান আর. রহমান।

খ বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করেছে বরিশাল অঞ্চলের মোহাম্মদ এমদাদুল হকের সন্তান মোহাম্মদ খালিদ তালুকদার। দ্বিতীয় স্থান অর্জন করেছে সিলেট অঞ্চলের আফসার হোসেনের সন্তান মরিয়ম আক্তার ও তৃতীয় স্থান অর্জন করেছে রংপুর অঞ্চলের মোহাম্মদ ওমর ফারুক প্রধানের সন্তান মো. আবু রাইয়ান প্রধান।

সবশেষ গ বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করেছে ময়মনসিংহ অঞ্চলের মোহাম্মদ দুলালের সন্তান আবিদুর রহমান ইয়াসিন। দ্বিতীয় স্থান অর্জন করেছে কুমিল্লা অঞ্চলের মোহাম্মাদ মঞ্জুর সন্তান রিয়ামুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেছে খুলনা অঞ্চলের মোহাম্মদ ফারুকের সন্তান মোহাম্মদ জামিলুস সিয়াম।

অনুষ্ঠানে নগদ ইসলামিক-এর শরীয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতী বলেন, ‘ছোটবেলা থেকেই শিশুদের শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখানো এবং তাদের সুশৃঙ্খল ও নৈতিক জীবন গঠনে উৎসাহিত করার লক্ষ্যেই এই আয়োজন। নগদ ইসলামিক-এর আগেও এমন আয়োজন করেছে। সামনের দিনে এর কলেবর আরো বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি।’

নগদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    নেশার টাকা জোগাড় করতে ৪ মাসের ভাগিনাকে ৪০ হাজার টাকায় বিক্রি, মামা গ্রেপ্তার

    নেশার টাকা জোগাড় করতে ৪ মাসের ভাগিনাকে ৪০ হাজার টাকায় বিক্রি, মামা গ্রেপ্তার

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত