সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির সভা
সংবাদ বিজ্ঞপ্তি

ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট আইন-কানুন ও বিধি-প্রবিধি পরিপালনের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির অডিট কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান আসমা আখতারের সভাপতিত্বে আয়োজিত এ সভায় অডিট কমিটির সদস্য মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী, ব্যাংকের কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলামসহ সম্মিলিত ইসলামী ব্যাংকের সব ইউনিটের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের প্রধানরা অংশ নেন।



