অডিট আপত্তি মানেই দুর্নীতি নয় বলে মন্তব্য করেছে রেলওয়ে পোষ্য সোসাইটি। সংগঠনটির নেতারা বলেছেন, অডিট আপত্তি উঠলে নথি যাচাই, জবাবদিহি ও প্রয়োজন হলে তদন্ত করতে হবে। তবে আপত্তি নিষ্পত্তির আগেই সেটিকে দুর্নীতির চূড়ান্ত রায় হিসেবে উপস্থাপন করা ঠিক নয়।সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির নেতারা। এতে সভাপতিত্ব করেন রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মনিরুজ্জামান মনির।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ১৩ হাজার ৩...