চট্টগ্রামের হালিশহরে এমআর.ডিআইওয়াইয়ের আউটলেট উদ্বোধন

সংগৃহীত ছবি
মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট রিটেইল চেইন ব্র্যান্ড এমআর.ডিআইওয়াই বাংলাদেশে তাদের ১৬তম আউটলেট উদ্বোধন করেছে। চট্টগ্রামের হালিশহরের এনজেএইচ টাওয়ারে চালু হওয়া নতুন এই শাখাটি চট্টগ্রামে ব্র্যান্ডটির দ্বিতীয় এবং দেশে ১৬তম আউটলেট।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এ সময় এমআর.ডিআইওয়ে বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার মো. রাহাত নবী, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ নাজির হোসেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মো. রাহাত নবী উল্লেখ করেছেন, হালিশহরের মতো সম্ভাবনাময় এলাকায় নতুন আউটলেট চালু করতে পেরে প্রতিষ্ঠানটি আনন্দিত। তার ভাষ্য, বাংলাদেশের বাজারে সম্প্রসারণের মূল লক্ষ্য হলো ক্রেতাদের দোরগোড়ায় মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া। তিনি আরও উল্লেখ করেন, প্রতিষ্ঠানটি তাদের প্রতিশ্রুতি ‘সর্বনিম্ন মূল্যে, প্রতিদিন, সবার জন্য সবকিছু’ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
নতুন আউটলেটটিতে ১০টি প্রধান ক্যাটাগরিতে ১০ হাজারের বেশি পণ্য রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে গৃহস্থালি সামগ্রী, হার্ডওয়্যার, ইলেকট্রনিকস, অটোমোবাইল অ্যাকসেসরিজ, ফার্নিশিং, স্টেশনারি, খেলাধুলা ও খেলনা, উপহারসামগ্রী, কম্পিউটার ও মোবাইল অ্যাকসেসরিজ এবং জুয়েলারি ও কসমেটিকস।
আউটলেট উদ্বোধন উপলক্ষে ১১ থেকে ১৩ জুন পর্যন্ত বিশেষ প্রচারণার আয়োজন করা হয়েছে। এ সময়ে একক রসিদে ১ হাজার ৫০০ টাকা বা তার বেশি মূল্যের পণ্য কিনলে ক্রেতারা উপহার হিসেবে এমআর.ডিআইওয়ের একটি ছাতা পাবেন। পাশাপাশি ‘এমআর.ডিআইওয়াই টপ ফ্যান ক্যাম্পেইন’-এ অংশ নিয়ে বিভিন্ন পুরস্কার জেতার সুযোগও থাকছে।
২০০৫ সালে মালয়েশিয়ায় যাত্রা শুরু করা এমআর.ডিআইওয়াই গ্রুপ বর্তমানে বিশ্ব জুড়ে ৫ হাজার ৫০০-এর বেশি আউটলেট পরিচালনা করছে। এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে।
বাংলাদেশে ২০২৪ সালের এপ্রিলে উত্তরা ও যমুনা ফিউচার পার্কে প্রথম দুটি আউটলেট চালুর মাধ্যমে এমআর.ডিআইওয়াইয়ের কার্যক্রম শুরু হয়। পরে রাজধানী ও দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক শাখা চালুর পর হালিশহরে নতুন আউটলেট উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের সম্প্রসারণ কার্যক্রমে আরও একটি মাইলফলক স্পর্শ করল।






