সামুদ্রিক খাতে সহযোগিতা বাড়াতে বিএমইউ ও বিআইডব্লিউটিসির চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি

সংগৃহীত ছবি
সামুদ্রিক খাতে একাডেমিক ও পেশাগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) নৌপরিবহন মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদনের পরিপ্রেক্ষিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে বিএমইউর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন কমডোর মো. বেনজির মাহমুদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়। এ সময় বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানীসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সমঝোতার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও পেশাগত সহযোগিতা সম্প্রসারিত হবে। পাশাপাশি এর সুফল বিএমইউর শিক্ষার্থী ও বিআইডব্লিউটিসি উভয় পক্ষই পাবে।



