করপোরেট গভর্ন্যান্সে গোল্ড অ্যাওয়ার্ড পেল ব্র্যাক ব্যাংক

সংগৃহীত ছবি
সুশাসন ও নৈতিকতার স্বীকৃতি হিসেবে ‘ত্রয়োদশ আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৫’-এ জেনারেল ব্যাংকিং ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে ব্র্যাক ব্যাংক। গত ১২ নভেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ব্র্যাক ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুর রহমানের হাতে সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে আইন সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান এবং আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন। ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেছেন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহির সংস্কৃতিই টেকসই সাফল্যের ভিত্তি।
এই স্বীকৃতি আমাদের বিশ্বাসকে সুদৃঢ় করেছে। সর্বোচ্চ বাজার মূলধন এবং ফোর্বসের সেরা ৫০০ ব্যাংকের তালিকায় স্থান পাওয়া ব্র্যাক ব্যাংক মূল্যবোধভিত্তিক ব্যাংকিংয়ে প্রতিশ্রুতিবদ্ধ।



