অগ্রণী ব্যাংকের কুমিল্লা সার্কেলে টাউন হল সভা অনুষ্ঠিত
করপোরেট ডেস্ক

কৃষি খাতের পুনঃঅর্থায়ন স্কিম ও ব্যাংকের ‘৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা’ বাস্তবায়নে অগ্রণী ব্যাংকের কুমিল্লা সার্কেলের উদ্যোগে বিশেষ টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি কুমিল্লার ঢুলিপাড়ার ফান টাউনে এ সভার আয়োজন করা হয়। সার্কেলের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্্মদ ফজলুল করিম।
বিশেষ অতিথি ছিলেন সার্কেলের মহাব্যবস্থাপক মো. ইখতিয়ার উদ্দীন। অনুষ্ঠানে অঞ্চলপ্রধান, শাখা ব্যবস্থাপক, গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
সভায় তাৎক্ষণিকভাবে ৯ কোটি ৭৬ লাখ টাকার ঋণ বিতরণ ও ৪৩ লাখ ২০ হাজার টাকার খেলাপি ঋণ নগদ আদায় করা হয়।



