Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

কুয়াকাটা কার্নিভালে রিমার্ক-হারল্যানের বিউটি আয়োজন

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১৭:১৩
কুয়াকাটা কার্নিভালে রিমার্ক-হারল্যানের বিউটি আয়োজন

সংগৃহীত ছবি

দীর্ঘ নয় বছর পর আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’। দুই দিনব্যাপী এ আয়োজনে বিউটি পার্টনার হিসেবে যুক্ত হয়েছে রিমার্ক-হারল্যান। নান্দনিক স্টল, ফটো বুথ এবং বিভিন্ন বিউটি ও পার্সোনাল কেয়ার ব্র্যান্ডের পণ্য নিয়ে পর্যটকদের জন্য বিশেষ আয়োজন করছে প্রতিষ্ঠানটি।

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে টানা ছুটি ও পর্যটন কার্নিভাল ঘিরে উৎসবের প্রস্তুতি চলছে। আয়োজনে বিচ ফুটবল, বিচ ক্রিকেট, বিচ ম্যারাথন, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, ফ্যাশন শো, সংগীতানুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি থাকছে চরাঞ্চল ভ্রমণের সুযোগ।

রিমার্ক-হারল্যানের স্টলে দর্শনার্থীরা প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ডের পণ্য সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি নান্দনিক ফটো বুথে ছবি তুলে ভ্রমণের স্মরণীয় মুহূর্ত ধরে রাখার সুযোগ থাকবে।

প্রতিষ্ঠানটির পণ্যসম্ভারে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, পার্সোনাল কেয়ার, হোম কেয়ার, বেবি কেয়ার ও কালার কসমেটিকস। এর জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে লিলি, নিওর, সিওডিল, ব্লেইজ-ও-স্কিন ও হারল্যান। এসব ব্র্যান্ডের বিভিন্ন পণ্যের মাধ্যমে সৌন্দর্যচর্চা ও দৈনন্দিন পরিচর্যার নানা চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

হারল্যানের হেড অব মার্কেটিং হাবিবুল্লাহ আল হাবিব বলেছেন, কার্নিভালে রিমার্ক-হারল্যানের স্টল ও ফটো বুথ দর্শনার্থীদের জন্য অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে তাঁরা আশা করছেন। পরিবার, তরুণ-তরুণী ও ভ্রমণপ্রেমীদের জন্য সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নান্দনিক পরিবেশ তৈরির পরিকল্পনা রয়েছে।

তিনি আরও উল্লেখ করেছেন, বিভিন্ন ব্র্যান্ডের সৌন্দর্য ও পার্সোনাল কেয়ার পণ্যের সঙ্গে মানুষের পরিচিতি বাড়ানোর পাশাপাশি পর্যটকদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করবে এ আয়োজন। ভ্রমণ, সৌন্দর্যচর্চা ও বিনোদনের সমন্বয়ে দর্শনার্থীদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দেওয়াই তাঁদের লক্ষ্য।

কার্নিভাল আয়োজক কমিটির সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব মো. আরিফুজ্জামান জানিয়েছেন, টানা ছুটি ও কার্নিভাল মিলিয়ে এবার কুয়াকাটা সৈকতে পাঁচ থেকে ছয় লাখ পর্যটকের সমাগম হতে পারে। এ সম্ভাবনা সামনে রেখে সৈকতজুড়ে নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তাঁর ভাষ্য, এবারের আয়োজনে গতানুগতিক আয়োজনের বাইরে বেশ কিছু নতুন আকর্ষণ থাকছে। বিউটি পার্টনার হিসেবে রিমার্ক-হারল্যান যুক্ত হওয়ায় কার্নিভালের বৈচিত্র্য আরও বাড়বে বলে আশা করছেন আয়োজকেরা।

কুয়াকাটা দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগের পাশাপাশি লেম্বুর বন, গঙ্গামতি, লাল কাঁকড়ার চর, রাখাইন পল্লি ও বৌদ্ধ মন্দির পর্যটকদের আকর্ষণ করে। স্থানীয় খাবার ও সংস্কৃতিও এ অঞ্চলের পর্যটনে যোগ করেছে স্বতন্ত্র বৈশিষ্ট্য।

দীর্ঘ বিরতির পর আয়োজিত এবারের কার্নিভালের মাধ্যমে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন করে তুলে ধরার প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের আশা, বর্ণিল আয়োজনের পাশাপাশি রিমার্ক-হারল্যানের স্টল ও ফটো বুথ পর্যটকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে।

রিমার্ক-হারল্যানকুয়াকাটাপর্যটনসমুদ্রসৈকতস্কিন কেয়ারকসমেটিকস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    দিনলিপি

    দিনলিপি

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে