দীর্ঘ নয় বছর পর আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’। দুই দিনব্যাপী এ আয়োজনে বিউটি পার্টনার হিসেবে যুক্ত হয়েছে রিমার্ক-হারল্যান। নান্দনিক স্টল, ফটো বুথ এবং বিভিন্ন বিউটি ও পার্সোনাল কেয়ার ব্র্যান্ডের পণ্য নিয়ে পর্যটকদের জন্য বিশেষ আয়োজন করছে প্রতিষ্ঠানটি।পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে টানা ছুটি ও পর্যটন কার্নিভাল ঘিরে উৎসবের প্রস্তুতি চলছে। আয়োজনে বিচ ফুটবল, বিচ ক্রিকেট, বিচ ম্যারাথন, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, ফ্যাশন শো, সংগীতানুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার পাশ...