দারাজের ৯.৯ অ্যানিভার্সারি সেল শুরু ৮ সেপ্টেম্বর
- ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ৬৪ জেলায় ফ্রি ডেলিভারি

সংগৃহীত ছবি
১২ বছর পূর্তি উপলক্ষে ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’ শুরু করতে যাচ্ছে দেশের অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এতে থাকছে ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ৭৫% পর্যন্ত হট ডিল, ১২% পর্যন্ত প্রি-পেমেন্ট ভাউচার, মেগা ডিল এবং বিভিন্ন পণ্যে ডেলিভারি সুবিধা।
ক্যাম্পেইনে ইলেকট্রনিক্স, ফ্যাশন, নিত্যপ্রয়োজনীয় পণ্য, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি ও লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ ছাড় দেওয়া হবে। নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারির পাশাপাশি ডেলিভারি ডিসকাউন্টও থাকছে। দারাজ জানিয়েছে, তাদের ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে দেশের ৬৪ জেলার গ্রাহকরা এসব অফারের সুবিধা নিতে পারবেন।
৯.৯ সেলের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’। প্রথম সেশন শুরু হবে ৮ সেপ্টেম্বর রাত ৮টায় এবং চলবে ৯ সেপ্টেম্বর রাত ২টা পর্যন্ত। পরবর্তী সেশন অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর। এ ছাড়া ক্যাম্পেইনে বিভিন্ন ব্র্যান্ডের বিশেষ আয়োজন থাকছে। ১০ সেপ্টেম্বর হায়ার ব্র্যান্ড ডে, ১১ সেপ্টেম্বর ইউনিলিভার ব্র্যান্ড ডে, ১২ সেপ্টেম্বর ওরাইমো ব্র্যান্ড ডে, ১৩ সেপ্টেম্বর সুপার ব্র্যান্ড ফেস্ট, ১৪ সেপ্টেম্বর আইস ব্র্যান্ড ডে, ১৬ সেপ্টেম্বর রেকিট সুপার ব্র্যান্ড ডে এবং ১৭ সেপ্টেম্বর রিয়েলমি ব্র্যান্ড ডে অনুষ্ঠিত হবে। ৯ সেপ্টেম্বর ‘পাগলা ফ্ল্যাশ সেল’ এবং ১০ ও ১৪ সেপ্টেম্বর ‘ডাবল ডিসকাউন্ট আওয়ার’ থাকছে।
দৈনন্দিন পণ্যে সাশ্রয় বাড়াতে দারাজ চয়েসে এভরিডে লো প্রাইস বা ইডিএলপি সুবিধার পাশাপাশি থাকছে বিশেষ অফার। এর মধ্যে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ এবং ‘বাই ৫ গেট ১ ফ্রি গিফট উইথ ফ্রি ডেলিভারি’ উল্লেখযোগ্য।
ক্যাম্পেইনে প্ল্যাটিনাম পার্টনার হিসেবে রয়েছে ডেটল ও ইউনিলিভার। গোল্ড পার্টনার প্যারাসুট ন্যাচারালে ও হিমালয়া এবং সিলভার পার্টনার গোদরেজ, নিওকেয়ার ও এসিআই।
পেমেন্টেও থাকছে বাড়তি সুবিধা। দারাজ মার্কেটপ্লেস ও চয়েস অর্ডারে বিকাশ পেমেন্টে সর্বোচ্চ ১৬০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং নগদ পেমেন্টে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। ইস্টার্ন ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি ও সাউথইস্ট ব্যাংক পিএলসির ক্রেডিট ও নির্দিষ্ট প্রিপেইড কার্ডে সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত ১২% ডিসকাউন্ট থাকছে। ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ডে ইএমআই লেনদেনে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও পাওয়া যাবে।
১২ বছর পূর্তি প্রসঙ্গে দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বেন ই বলেছেন, গ্রাহক, সেলার, ব্র্যান্ড পার্টনার ও শুভানুধ্যায়ীদের বিশ্বাস ও সহযোগিতাই দারাজের পথচলার মূল প্রেরণা। বাংলাদেশের ডিজিটাল কমার্স খাতে নতুন সুযোগ তৈরি এবং ক্রেতাদের সাশ্রয়ী সমাধান ও উন্নত সেবা দিতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেছেন তিনি।
ক্যাম্পেইনের অফার ও রিওয়ার্ড সম্পর্কে বিস্তারিত জানতে দারাজ অ্যাপ, ক্যাম্পেইন পেজ ও দারাজ বাংলাদেশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলোতে চোখ রাখার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।





