রূপালী ব্যাংকের ঢাকা বিভাগীয় ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা

রূপালী ব্যাংক পিএলসির ব্যবসায়িক অগ্রগতির পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখাগুলোর জুলাই ২০২৬ ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সভা। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় সংশ্লিষ্ট শাখাগুলোর জুলাই ২০২৬ ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা করেন তিনি।
নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, ব্যবসা সম্প্রসারণ ও গ্রাহকসেবা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন ব্যবস্থাপনা পরিচাল। সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার।
অনুষ্ঠানে আরও ছিলেন প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মইন উদ্দিন মাসুদ, ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন, ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম এবং আদায় বিভাগ-২-এর উপমহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলামসহ সংশ্লিষ্ট শাখাগুলোর প্রধানরা।
সভায় জুলাই ২০২৬ ভিত্তিক ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে চলতি বছরের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।








