Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

পররাষ্ট্র সচিব

শিল্প-উপযোগী শিক্ষা চালু এখন সময়ের দাবি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১৩:২৫
শিল্প-উপযোগী শিক্ষা চালু এখন সময়ের দাবি

কর্মশালার সনদ তুলে দিচ্ছেন পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম। ছবি : সংগৃহীত

পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম বলেছেন, দেশে শিল্প-উপযোগী শিক্ষা চালু এবং দক্ষতা অর্জন এখন সময়ের দাবি। সরকার ইতোমধ্যে কর্মমুখী শিক্ষা কার্যক্রম গ্রহণ করেছে। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান পররাষ্ট্র সচিব।

আজ বুধবার ঢাকায় উচ্চশিক্ষা, দক্ষতা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিষয়ক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা পিইউএম-এর সহযোগিতায় ‘Institutional Capacity Building, Leadership and Organizational Transformation’-শীর্ষক সপ্তাহব্যাপী (১৭ থেকে ২৩ জুন ২০২৬ পর্যন্ত) আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি জনাব আশরাফুল হক চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব এম. শামসুল আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফুল বারী মজুমদার, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশের প্রভোস্ট জনাব আহমেদ সুমন সোবাহান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডাস্ট-এসডিআই-এর চিফ অপারেটিং অফিসার শোয়েব সাজ্জাদ খান। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য প্রদান করেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) জনাব সৈয়দা সারাহ আনওয়ার, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. রাফাতুল হক রিশাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসডিআই-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর তানঝিম আরা ইঝুম।

এছাড়াও উপস্থিত ছিলেন সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান (অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত), অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব কামরুন নেহারসহ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ।

বক্তারা বলেন, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষা প্রদানেই সীমাবদ্ধ নয়; বরং শিল্প-উপযোগী দক্ষতা, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণা, উদ্ভাবন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের মাধ্যমে দেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক অংশীদারিত্ব ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন যে, অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনবে এবং দক্ষ, জবাবদিহিমূলক ও টেকসই প্রতিষ্ঠান গঠনে সহায়ক হবে।

পিইউএম-এর সিনিয়র এক্সপার্ট ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ মিস মারিনা ভার্সলুইস, প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন। এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসডিআই), ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ এবং পিইউএম-এর প্রতিনিধিরা। কর্মসূচির মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব, সুশাসন, সাংগঠনিক দক্ষতা, কৌশলগত পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক স্থায়িত্ব নিশ্চিত করার সক্ষমতা বৃদ্ধি করা।

প্রশিক্ষণে আধুনিক নেতৃত্ব, সাংগঠনিক রূপান্তর, মানবসম্পদ ব্যবস্থাপনা, আর্থিক স্থায়িত্ব, গুণগত মান নিশ্চিতকরণ, স্টেকহোল্ডার সম্পৃক্ততা এবং আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) বিষয়ে গভীর আলোচনা ও ব্যবহারিক অনুশীলন অনুষ্ঠিত হয়।


শিল্প-উপযোগী শিক্ষাপররাষ্ট্র সচিব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ