দেশা হোল্ডিংয়ের আবাসিক ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন

সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরার প্রিয়াংকা রানওয়ে সোসাইটিতে দেশা হোল্ডিংয়ের আবাসিক ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশা হোল্ডিংয়ের চেয়ারম্যান ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব রবিন খান। এ ছাড়া দেশা হোল্ডিং এর ম্যানেজিং ডিরেক্টর আহসান ইমরান এবং প্রকল্পের প্লট ক্রেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশা হোল্ডিংয়ের চেয়ারম্যান রবিন খান বলেন, ‘ক্রেতাদের আস্থা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানসম্মত ও পরিকল্পিত আবাসন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করে ক্রেতাদের কাছে একটি নিরাপদ, আধুনিক ও বসবাসযোগ্য আবাসিক পরিবেশ তুলে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্পের প্লট ক্রেতারা তাদের প্রত্যাশা ও অনুভূতি ব্যক্ত করেন। তাদের উপস্থিতিতে নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা প্রকল্পের নতুন এক অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।
দেশা হোল্ডিং কর্তৃপক্ষ জানায়, পরিকল্পিত আবাসন ও আধুনিক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্পটির নির্মাণকাজ এগিয়ে নেওয়া হবে।



