Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় করপোরেট কর্নার

বার্জার পেইন্টস ও খুবির স্থাপত্য ডিসিপ্লিনের উদ্যোগে ‘আর্ককেইউ–বার্জার অ্যাওয়ার্ড’

প্রেস বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১৮:২০
বার্জার পেইন্টস ও খুবির স্থাপত্য ডিসিপ্লিনের উদ্যোগে ‘আর্ককেইউ–বার্জার অ্যাওয়ার্ড’

সংগৃহীত ছবি

দেশের স্থাপত্য শিক্ষার উন্নয়নে দীর্ঘদিনের অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে তুলে ধরতে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের যৌথ উদ্যোগে ‘আর্ককেইউ–বার্জার অ্যাওয়ার্ড ২০২৬’ গত ৯ এপ্রিল খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

এই বছরের আয়োজনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এতে একসাথে পাঁচটি একাডেমিক সেশন (২০১৯–২০২৪)-এর শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে। এই সম্মিলিত উদযাপন শুধুমাত্র একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান নয়। এটি দেড় দশকেরও বেশি সময় ধরে গড়ে ওঠা একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির একটি সফল অংশীদারিত্বের প্রতিফলন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল আলম এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও ডিরেক্টর মো. মহসিন হাবিব চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান ড. রুমানা আসাদ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ বিজনেস অফিসার এ কে এম সাদেক নেওয়াজ, চিফ মার্কেটিং অফিসার সালাহউদ্দিন আহমেদ, জেনারেল সেলস ম্যানেজার, করপোরেট সেলস অ্যান্ড সার্ভিস শাব্বির আহমেদ সহ বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের অন্যান্য কর্মকর্তারা। উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ।


খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম বলেন, 'বার্জার পেইন্টসের সাথে আমাদের এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের জন্য একটি অনন্য সুযোগ সৃষ্টি করেছে। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সাথে যুক্ত করে এবং তাদেরকে পেশাগত জীবনের জন্য আরও প্রস্তুত করে তোলে।'

অনুষ্ঠানটি সম্পর্কে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও ডিরেক্টর মো. মহসিন হাবিব চৌধুরী বলেন, ‘আর্ককেইউ–বার্জার অ্যাওয়ার্ড আমাদের জন্য শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক ও ভবিষ্যৎ গড়ার যৌথ যাত্রার প্রতিফলন। একাডেমিক এবং ইন্ডাস্ট্রির এই সমন্বয়ই ভবিষ্যতের দক্ষ ও বাস্তবমুখী স্থপতি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

উল্লেখ্য, ২০১১ সালে শুরু হওয়া আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড প্রোগ্রাম-এর মাধ্যমে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ধারাবাহিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান করে আসছে। এই দীর্ঘমেয়াদী উদ্যোগের আওতায় এখন পর্যন্ত ৭৭ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। যা দেশের ভবিষ্যৎ স্থপতিদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই প্রোগ্রাম শুধু অ্যাকাডেমিক এক্সেলেন্স পুরস্কারের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি শিক্ষার্থীদের জন্য বেস্ট থিসিস অ্যাওয়ার্ড, নলেজ এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং উদ্যোগের মাধ্যমে বাস্তবমুখী শিক্ষা ও পেশাগত প্রস্তুতির সুযোগ তৈরি করে যাচ্ছে।

এই আয়োজনের মাধ্যমে বার্জার পেইন্টস আবারও প্রমাণ করছে যে, তারা শুধু একটি পেইন্ট কোম্পানি নয়, বরং বাংলাদেশের স্থাপত্য ও নির্মাণ খাতের উন্নয়নে একজন বিশ্বস্ত অংশীদার।

খুলনা বিশ্ববিদ্যালয়বার্জার পেইন্টসঅ্যাওয়ার্ড
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise