ঢাকা কমিউনিটি হাসপাতালকে এনসিসি ব্যাংকের অনুদান
সংবাদ বিজ্ঞপ্তি

সিএসআরের আওতায় ঢাকা কমিউনিটি হাসপাতালকে সিটিস্ক্যান মেশিন ক্রয়ে ১ কোটি টাকা অনুদান দিয়েছে এনসিসি ব্যাংক। সম্প্রতি হাসপাতাল ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী হাবিবুর রহমানের কাছে চেক হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন এবং হাসপাতাল ট্রাস্টের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. মো. ওমর শরীফ ইবনে হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই অনুদানের ফলে ৫০০ শয্যার অলাভজনক হাসপাতালটিতে ট্রমা, স্ট্রোক ও ক্যানসার রোগীদের দ্রুত রোগ নির্ণয় এবং নিম্নআয়ের মানুষদের সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহজ হবে।





