সিটিজেনস ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির নতুন চেয়ারম্যান
সংবাদ বিজ্ঞপ্তি

এস এম শফিকুল হক
সিটিজেনস ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম শফিকুল হক। তিনি ব্যাংকটির স্পন্সর ডিরেক্টর প্রতিষ্ঠান রহিমআজিজ নিটস্পিন লিমিটেডের প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন পর্ষদে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি এনআর গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কর্মরত। টেক্সটাইল শিল্পে অভিজ্ঞ এস এম শফিকুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে ডিগ্রি অর্জন করেছেন। ২০০৪ সালে পেশাগত জীবন শুরু করে তিনি ফরেন প্রকিউরমেন্ট ও মার্কেটিংয়ে দক্ষতা অর্জন করেছেন এবং ২০২৫ সালে এনআর গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর হন। আশা করা হচ্ছে, তার শিল্প খাতের বাস্তব অভিজ্ঞতা ও কৌশলগত দৃষ্টিভঙ্গি ব্যাংকটির ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোকে আরও সুসংহত করবে।



