Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

চিকিৎসা শিক্ষা সেশন আয়োজন ইউনিকো হাসপাতালের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৪:০৪
শেয়ার করুন:
চিকিৎসা শিক্ষা সেশন আয়োজন ইউনিকো হাসপাতালের

একই অনুষ্ঠানে আইএইচএইচ হেলথকেয়ার সিঙ্গাপুরের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইউনিকো হাসপাতাল।

আধুনিক কার্ডিয়াক চিকিৎসাসেবায় দক্ষতা ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে মিনিমালি ইনভেসিভ হার্ট সার্জারি শীর্ষক ধারাবাহিক চিকিৎসা শিক্ষা (সিএমই) সেশনের আয়োজন করেছে ইউনিকো হাসপাতাল। একই অনুষ্ঠানে আইএইচএইচ হেলথকেয়ার সিঙ্গাপুরের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

আয়োজনের মূল লক্ষ্য ছিল চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীদের মধ্যে মিনিমালি ইনভেসিভ হার্ট কেয়ার, আধুনিক কার্ডিয়াক সার্জারি প্রযুক্তি এবং উন্নত চিকিৎসাপদ্ধতি সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করা।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিকো হাসপাতালের কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি বিভাগের প্রফেসর ডা. মো. ফাইজুস সাজ্জাদ। তিনি মিনিমালি ইনভেসিভ হার্ট সার্জারির সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল-এর সিনিয়র কনসালট্যান্ট কার্ডিওথোরাসিক সার্জন প্রফেসর থিওডোরোস কোফিদিস মিনিমালি ইনভেসিভ ও এন্ডোস্কোপিক কার্ডিয়াক সার্জারি, বিশেষ করে হার্টের ভালভ মেরামত ও বাইপাস সার্জারি নিয়ে তার অভিজ্ঞতা তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় আধুনিক কার্ডিয়াক সেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আইএইচএইচ হেলথকেয়ার সিঙ্গাপুরের প্রধান পরিচালন কর্মকর্তা ইয়ং ইয়িহ মিং। তিনি চিকিৎসা শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান ক্লিনিক্যাল সহযোগিতা আরও জোরদার করবে। এ সহযোগিতার মাধ্যমে সর্বোত্তম চিকিৎসাচর্চা বিনিময়, অনলাইন শিক্ষা কার্যক্রম, বিশেষজ্ঞ-নেতৃত্বাধীন প্রশিক্ষণ এবং নির্বাচিত স্বাস্থ্যসেবাকর্মীদের জন্য পর্যবেক্ষণভিত্তিক প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হবে।

অনুষ্ঠানে ইউনিকো হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আরদ্রা কুরিয়েন, বিভিন্ন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও চিকিৎসক, আমন্ত্রিত অতিথি এবং হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন ডা. সিমিন এম. আখতার, প্রফেসর ডা. সৈয়দ আতিকুল হক এবং প্রফেসর ডা. বরেন চক্রবর্তী।

আলোচনায় বিশেষজ্ঞরা উল্লেখ করেন, মিনিমালি ইনভেসিভ হার্ট সার্জারি রোগীর দ্রুত সুস্থতা, কম অস্ত্রোপচারজনিত ঝুঁকি এবং অস্ত্রোপচারের পর জটিলতা কমাতে কার্যকর ভূমিকা রাখছে। তারা উন্নত কার্ডিয়াক সেবা সহজলভ্য করতে ধারাবাহিক চিকিৎসা শিক্ষা, সচেতনতামূলক কার্যক্রম এবং সমন্বিত স্বাস্থ্যসেবা উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

হাসপাতালসমঝোতা স্মারকচুুক্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল