Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ ও নজরুল বর্ষ উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ ও নজরুল বর্ষ উদযাপন

সংগৃহীত ছবি

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ২০২৬ সালের শরৎকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উদযাপন করা হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ইউজিসি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে দেখছে না। গবেষণা ও উচ্চশিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অর্থায়নের ক্ষেত্রে ইউজিসি শুধু ‘মেরিট’কে প্রাধান্য দিচ্ছে।

তিনি উল্লেখ করেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট সরকার ৫ শতাংশ কমিয়েছে। আরও ৫ শতাংশ কমানোর জন্য ইউজিসি চেষ্টা করছে। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৩০ বছরে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করায় তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানান।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বিভিন্ন ক্লাবে সক্রিয়ভাবে অংশ নেওয়ার মাধ্যমে নিজেদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, ৩০ বছর আগে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মেধাবী সন্তানদের মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার স্বপ্ন নিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। সেই স্বপ্নের অনেকটাই বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। তার ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের উদ্বৃত্ত অর্থ বিভিন্ন ধরনের বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হয়।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান উল্লেখ করেছেন, শিক্ষার্থীদের একই সঙ্গে জ্ঞান ও যুগের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা অর্জনে প্রস্তুত করা হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশে ও বিদেশে সুনামের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন।

আলোচনা পর্ব শেষে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্লাব ফর পারফর্মিং আর্টস (ইসিপিএ) এবং দেশের খ্যাতনামা নজরুলসংগীত শিল্পী খায়রুল আনাম শাকিলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়নজরুল বর্ষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!