সিটিজেনস ব্যাংকের ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন
অর্থনৈতিক ডেস্ক

‘শুদ্ধ ব্যাংকিং, সমৃদ্ধ আগামী’ স্লোগান নিয়ে ‘সিটিজেনস ইসলামিক’ নামে আনুষ্ঠানিক ব্যাংকিং কার্যক্রম চালু করেছে সিটিজেনস ব্যাংক। সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন এবং শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আবদুস সামাদসহ অন্য পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এর ফলে গ্রাহকরা শরিয়াহসম্মত হিসাব, সঞ্চয় ও বিনিয়োগ সুবিধা পাবেন। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং শিল্প খাতে নতুন অর্থায়নের সুযোগ তৈরি হবে, যা অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ আর্থিক সেবা নিশ্চিতে ভূমিকা রাখবে।



