সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ১ম সভা

সংগৃহীত ছবি
রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ১ম সভা আজ মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।
বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান লে. কর্নেল (অবঃ) মোঃ খান সুবায়েল বিন রফিক, পিএইচডি এতে সভাপতিত্ব করেন।
সভায় ব্যাংকের পরিচালক ও বোর্ড রিস্ক ম্যানজেমেন্ট কমিটির সদস্য কে. এম. জাকারিয়া, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবেদুর রহমান সিকদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার আহ্মেদ জাফরুল হাসান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার শহিদুর রহমান খান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল ইউনিটের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট আইন-কানুন ও বিধি-প্রবিধি পরিপালনের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।



