সবুজ অর্থায়নে বাংলাদেশ ব্যাংক-এনসিসি ব্যাংক চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি

পরিবেশবান্ধব শিল্প ও প্রযুক্তিনির্ভর উদ্যোগে অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন কর্মসূচিতে যুক্ত হয়েছে এনসিসি ব্যাংক। সম্প্রতি এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে আলাদা দুটি চুক্তি সই হয়েছে। এর আওতায় ‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রি’ এবং ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উন্নয়ন’ স্কিমে অর্থায়ন করা হবে। প্রতিটি স্কিমের তহবিলের পরিমাণ এক হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী। অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ইভিপি নিঘাত মমতাজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



