Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

এসবিএসি ব্যাংকের এএমডি হলেন আবদুল কাইয়ুম চৌধুরী

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৪:৩৭
এসবিএসি ব্যাংকের এএমডি হলেন আবদুল কাইয়ুম চৌধুরী

সংগৃহীত ছবি

এসবিএসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন আবদুল কাইয়ুম চৌধুরী। ৪ মে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে তিনি দ্যা প্রিমিয়ার ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিন দশকের বেশি ব্যাংকিং অভিজ্ঞতায় দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যাংকে কাজ করে তিনি নেতৃত্ব ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।

১৯৯৪ সালে আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। সেখানে আট বছরের বেশি সময় কাজ করার পর সাউথইস্ট ব্যাংকে যোগ দেন। সাউথইস্ট ব্যাংকে প্রায় ২০ বছরের কর্মজীবনে তিনি প্রিন্সিপাল শাখা ও ধানমন্ডি শাখার ব্যবস্থাপকসহ ফরেন ট্রেড সার্ভিসেস ডিভিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরে ২০২৩ সালের জানুয়ারিতে দ্যা প্রিমিয়ার ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়ে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ ৩২ বছরের অভিজ্ঞতায় তিনি পরিকল্পনা প্রণয়ন, লক্ষ্যমাত্রা অর্জন, কার্যকর নেতৃত্ব ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা দেখিয়েছেন। সম্পদের গুণগত মান নিশ্চিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠায়ও তার অবদান রয়েছে। ব্যাংকিং খাতে অবদানের জন্য তিনি একাধিক পুরস্কার ও সেরা ব্যবস্থাপকের সম্মাননা অর্জন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দেশে ও বিদেশে অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

ব্যক্তিজীবনে তার সহধর্মিণী একজন জ্যেষ্ঠ ব্যাংকার। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিজয়করা গ্রামে তার জন্ম।


এসবিএসি ব্যাংকএএমডিদ্যা প্রিমিয়ার ব্যাংক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: