এনসিসি ব্যাংক ও আকিজ রিসোর্স গ্রুপের মধ্যে ‘অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট’ চুক্তি

সংগৃহীত ছবি
এনসিসি ব্যাংক পিএলসি ও দেশের অন্যতম শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্স গ্রুপের মধ্যে ‘অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট’ সেবা চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
এই চুক্তির আওতায় আকিজ রিসোর্স গ্রুপের দেশব্যাপী ডিলার ও ডিস্ট্রিবিউটররা এনসিসি ব্যাংকের আধুনিক ও প্রযুক্তিনির্ভর ক্যাশ ম্যানেজমেন্ট সেবা ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে ব্যাংকের যেকোনো শাখায় নগদ বা চেক জমা, ‘এনসিসি অলওয়েজ’ অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক লেনদেন, পৃথক ভার্চুয়াল অ্যাকাউন্ট (ভিএ) সুবিধা এবং ইআরপি সিস্টেমের সঙ্গে সমন্বিত রিয়েল-টাইম পেমেন্ট নোটিফিকেশন সুবিধা পাওয়া যাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং আকিজ রিসোর্স গ্রুপের প্রতিনিধি পরিচালক ও গ্রুপ কোম্পানি সেক্রেটারি মো. রুহুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
এ সময় এনসিসি ব্যাংকের এসভিপি ও এসএমই বিভাগের প্রধান শরীফ মোহাম্মদ মহসিন, এসভিপি ও আইসিটি বিভাগের প্রধান মো. সাজ্জাদুল ইসলাম, এসভিপি ও ট্রানজেকশন ব্যাংকিং অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা এবং আকিজ রিসোর্স গ্রুপের চিফ ট্রেজারি অফিসার মো. শেখ সাদী, ডেপুটি ম্যানেজার (ট্রেজারি) মুফতি মো. আতিক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ট্রেজারি) মোহাম্মদ আসাদুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এম. শামসুল আরেফিন বললেন, ‘এই সমঝোতা করপোরেট গ্রাহকদের জন্য এনসিসি ব্যাংকের আধুনিক ট্রানজেকশন ও ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সম্প্রসারণের অঙ্গীকারেরই প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, এ অংশীদারত্ব আকিজ রিসোর্স গ্রুপের অর্থ সংগ্রহ ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, দ্রুত ও নিরাপদ করবে। ডিজিটাল ব্যাংকিংয়ের পূর্ণ সুবিধা নিশ্চিত করবে। পাশাপাশি এ উদ্যোগ প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সেবা সম্প্রসারণ এবং দেশের ডিজিটাল আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।’




