Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

আধুনিক ব্যাংকিংয়ে গুরুত্ব দিতে বললেন আনসার ডিজি

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০০:০৬
আধুনিক ব্যাংকিংয়ে গুরুত্ব দিতে বললেন আনসার ডিজি

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ব্যাংকিং কার্যক্রম নিয়ে বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। ব্যাংকটির চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আধুনিক ব্যাংকিং ব্যবস্থা, প্রযুক্তিগত দক্ষতা ও গ্রাহকসেবার মানোন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন কর্মকর্তাদের।

বুধবার প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ সেশনে এ দিকনির্দেশনা তিনি। এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাংগঠনিক কাঠামো, উদ্দেশ্য, লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি। একই সঙ্গে বাহিনীর অগ্রগতির সঙ্গে ব্যাংকের সম্পৃক্ততা, বাহিনীর ‘সঞ্জীবন’ প্রকল্প বাস্তবায়নে ব্যাংকের গুরুত্ব এবং প্রযুক্তিনির্ভর সংস্কারের মাধ্যমে ব্যাংকের আধুনিকায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

মহাপরিচালক বলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক বাহিনীর সদস্যদের আর্থিক অন্তর্ভুক্তি ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ‘সঞ্জীবন’ প্রকল্পসহ বাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের সঙ্গে ব্যাংকের কার্যকর সম্পৃক্ততা আরও সুদৃঢ় করার মাধ্যমে সদস্যদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা সম্ভব। এ লক্ষ্যে ব্যাংকের সেবা ও কার্যক্রমকে আরও দক্ষ, স্বচ্ছ, আধুনিক ও জনবান্ধব করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

ই-লোনে মোবাইল কিনতে মিডল্যান্ড ব্যাংক ও সহজমোবাইলের চুক্তি

২০ আগস্ট ২০২৬

প্রশিক্ষণ সেশনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিজিটাল ও প্রযুক্তিগত আধুনিকায়নের অংশ হিসেবে কোর ব্যাংকিং সিস্টেম (CBS) বাস্তবায়ন এবং বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (BACH), ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB), বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (BEFTN/EFT)সহ জাতীয় পেমেন্ট ও ক্লিয়ারিং ব্যবস্থার সঙ্গে সংযুক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। এসব প্রযুক্তিগত উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রাহকসেবা, আন্তব্যাংক লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম আরও দ্রুত, নিরাপদ, সহজ ও আধুনিক হবে বলে প্রত্যাশা করা হয়।

এ সময় ব্যাংকের সার্বিক কর্মপরিকল্পনা, ভবিষ্যৎ লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাদারিত্ব, দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। ব্যাংকিং খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি সেবার মানোন্নয়ন ও কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির জন্য কর্মকর্তাদের প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয়।

প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা ব্যাংকের আধুনিকায়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং গ্রাহকবান্ধব ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সেবার মানোন্নয়ন এবং বাহিনীর সদস্যদের জন্য আরও সহজ, দ্রুত ও উন্নত আর্থিক সেবা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

নতুন নিয়োগ হওয়া ১৫১ জন সিনিয়র কর্মকর্তার পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। এর মধ্যে ২৫ জন সিনিয়র কর্মকর্তাকে নিয়ে মৌলিক প্রশিক্ষণ কোর্সের প্রথম ধাপের প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। ১৫ আগস্ট থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে ২৭ আগস্ট পর্যন্ত।



আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকআবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদআনসার ডিজি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম