গণ বিশ্ববিদ্যালয়ে মনসুর মুসার বিদায় সম্ভাষণ

ছবি: আগামীর সময়
গণ বিশ্ববিদ্যালয়ে প্রখ্যাত ভাষাবিদ ও বাংলা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক মনসুর মুসার বিদায় সম্ভাষণ অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের বর্তমান প্রধান অধ্যাপক ড. এ এস এম দেলওয়ার হোসেন।
১৩ বছরের কর্মজীবন শেষে গত ৩০ জুন তিনি অবসর গ্রহণ করেন।
বিদায়ি বক্তব্যে তিনি বিদেশিদের বাংলা শেখানোর অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি প্রাথমিক শিক্ষায় জাপান-চীনের মডেল অনুসরণ এবং পাঠ্যপুস্তকের বিষয়বস্তু নির্বাচনে সচেতন হওয়ার আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনসুর মুসা ২০২৫ সালে আন্তর্জাতিক মাতৃভাষা পদক লাভ করেন।




