ভারত পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে বাংলাদেশ
- ডব্লিউইএফের জ্বালানি রূপান্তর সূচক

বিশ্ব জুড়ে জ্বালানি রূপান্তরের দৌড়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ১২০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৯তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায়ও পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) ও অ্যাকসেঞ্চারের যৌথভাবে প্রকাশিত ‘এনার্জি ট্রানজিশন ইনডেক্স (ইটিআই) বা জ্বালানি রূপান্তর সূচক-২০২৬-এ এই তথ্য উঠে এসেছে। দেশগুলোর জ্বালানি নিরাপত্তা, পরিবেশবান্ধব ব্যবস্থা এবং সাশ্রয়ী জ্বালানি নিশ্চিত করার সক্ষমতার ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা।



