Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

২৩ হাজার সমবায় সমিতির নিবন্ধন বাতিল

ওবায়দুর রহমান
ওবায়দুর রহমান
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৬
শেয়ার করুন:
২৩ হাজার সমবায় সমিতির নিবন্ধন বাতিল

গ্রাফিকস: আগামীর সময়

একসময় গ্রামীণ অর্থনীতি ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সমবায় সমিতির। যৌথ সঞ্চয়, বিনা জামানতে ক্ষুদ্রঋণ এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা এসব সমিতি ছিল কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, রিকশাচালক ও গৃহিণীদের আর্থিক ভরসা। কিন্তু প্রতারণা, পুঁজি সংকট, আইনি জটিলতা ও দুর্বল তদারকিতে সেই সমবায় আন্দোলন এখন গভীর আস্থার সংকটে পড়েছে। একদিকে মাল্টিপারপাস ও সঞ্চয়-ঋণদান সমিতির নামে প্রতারণায় মানুষের বিশ্বাস কমেছে, অন্যদিকে আর্থিক সংকটে বন্ধ হয়ে যাচ্ছে প্রকৃত ছোট সমিতিগুলো।

সমবায় অধিদপ্তরের বার্ষিক প্রতিবেদন ও বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষার তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২১-২২ অর্থবছরে দেশে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা সর্বোচ্চ ১ লাখ ৯৮ হাজার ৮৯২টিতে পৌঁছায়। এরপর চার বছর ধরে কমেছে এর সংখ্যা। ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে নিবন্ধিত সমিতি কমেছে ২৩ হাজার ১৬৩টি।

তবে সমিতির সংখ্যা কমলেও কাগজ-কলমে মোট সদস্য বেড়ে প্রায় ১ কোটি ২৪ লাখ এবং সঞ্চয় আমানত ৩০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

খাতসংশ্লিষ্টদের মতে, এতে সমবায় খাতের আর্থিক কর্মকাণ্ড হাতেগোনা কিছু বড় ও প্রতিষ্ঠিত ক্রেডিট ইউনিয়ন, পেশাজীবী এবং সরকারি প্রকল্পভিত্তিক সমিতিতে কেন্দ্রীভূত হওয়ার চিত্র ফুটে উঠেছে। বিপরীতে পুঁজি ও আস্থার অভাবে ঝরে পড়ছে তৃণমূলের ছোট সমিতিগুলো।

খাতসংশ্লিষ্টরা জানালেন, সমবায় খাতের সংকটের অন্যতম কারণ মাল্টিপারপাস ও সঞ্চয়-ঋণদান সমিতির নামে প্রতারণা। সমবায় আইন অনুযায়ী, নিজস্ব সদস্যের বাইরে সাধারণ মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ বা ঋণ দেওয়ার সুযোগ নেই। অথচ অনেক সমিতি ব্যাংকের আদলে শাখা খুলে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে আমানত সংগ্রহ করেছে। পরে মানুষের সারা জীবনের সঞ্চয় নিয়ে উধাও হওয়ার ঘটনায় পুরো খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।

আর্থিক সেবার ধরন বদলে যাওয়াও ছোট সমিতিগুলোর জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে। একসময় ক্ষুদ্রঋণের জন্য সমবায় ছিল প্রান্তিক মানুষের অন্যতম ভরসা। এখন পাড়ায় পাড়ায় এনজিও ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের পাশাপাশি মোবাইল আর্থিক সেবার বিস্তারে মানুষ বিকল্প প্রতিষ্ঠানের দিকে ঝুঁকছে। এ ছাড়া স্থানীয় পর্যায়ে প্রভাবশালী ব্যক্তিদের নিয়ন্ত্রণে পকেট কমিটি গঠন এবং সরকারি জলমহাল, হাটবাজার ও বিভিন্ন বরাদ্দ ব্যবহারে অনিয়মের কারণে প্রকৃত সমবায়ীরা কোণঠাসা হচ্ছেন।

তরুণ ও পেশাভিত্তিক উদ্যোগে গড়ে ওঠা সমিতিগুলোও পুঁজি সংকটে ভুগছে। অনেক উদ্যোগ লাভজনক না হওয়ায় উদ্যোক্তারা সমিতি বন্ধ করতে বাধ্য হচ্ছেন। অথচ সমবায়গুলোর জন্য প্রাতিষ্ঠানিক আর্থিক সহায়তা বা সংকট মোকাবিলায় বিকল্প তহবিল নেই।

কর ও আইনি জটিলতাও সংকট বাড়াচ্ছে। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানালেন, সমবায় সমিতি কোম্পানি আইনের আওতাভুক্ত না হওয়ায় ঐতিহাসিকভাবে করের বাইরে ছিল। কিন্তু ২০১৭ সাল থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসব সমিতির আয়ের ওপর ২০ শতাংশ কর আরোপ করেছে। পাশাপাশি সদস্যদের সঞ্চয়ের ওপরও ১৫ শতাংশ হারে কর কাটা হচ্ছে। এতে সমিতিগুলোর আর্থিক চাপ বেড়েছে।

অন্যদিকে, ঋণ নিয়ে কোনো সদস্য টাকা ফেরত না দিলে তা আদায়ে কার্যকর আইনি সুরক্ষা ও দ্রুত ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত। খাতসংশ্লিষ্টদের দাবি, ২০১৩ সালের সমবায় আইনে আরোপিত বিভিন্ন বাধ্যবাধকতাও সমিতির কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সম্পাদক জসিম উদ্দীন বলেছেন, আর্থিক সংকটে অনেক ছোট সমিতি বন্ধ হয়ে গেছে। এসব সমিতিকে ঘুরে দাঁড়াতে সমবায় অধিদপ্তর, মন্ত্রণালয় ও জাতীয় পর্যায়ের নেতাদের উদ্যোগ নিতে হবে। প্রশিক্ষণের পাশাপাশি সহজশর্তে ঋণের ব্যবস্থা করা জরুরি। সমবায় কার্যক্রম সম্প্রসারণে আইন পরিবর্তনও প্রয়োজন।

মাঠপর্যায়ে সমবায় অধিদপ্তরের জনবল সংকটে নিয়মিত পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। গত এক বছরে নিষ্ক্রিয় ও অনিয়মে জড়িত প্রায় ১০ হাজার সমিতির নিবন্ধন বাতিল করা হয়েছে।

সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. সেলিম ফকির আগামীর সময়কে বলেছেন, মূলত কার্যক্রম না থাকা নিষ্ক্রিয় সমিতিগুলোর নিবন্ধন বাতিল করা হয়েছে। এটি চলমান প্রক্রিয়া। পাশাপাশি নতুন নতুন সমিতিও গড়ে উঠছে। সরকারের বিভিন্ন ভাতাভোগীকে নিয়েও সমিতি গঠন করা হচ্ছে। ফলে কখনো সমিতির সংখ্যা কমছে, আবার নতুন সমিতি যুক্ত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, সমবায় খাতের আস্থা ফেরাতে প্রতারক সমিতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গ্রাহকের আমানত ফেরত নিশ্চিত করতে হবে।

সমবায় সমিতিনিবন্ধন বাতিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ