Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাণিজ্য

দায়িত্বশীল বিনিয়োগকারী ছাড়া শক্তিশালী শেয়ারবাজার সম্ভব নয়

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ২৩:৪৪
দায়িত্বশীল বিনিয়োগকারী ছাড়া শক্তিশালী শেয়ারবাজার সম্ভব নয়

সংগৃহীত ছবি

শক্তিশালী ও টেকসই শেয়ারবাজার গড়ে তুলতে শুধু সঠিক নীতিমালা ও কার্যকর প্রতিষ্ঠান যথেষ্ট নয়। এর জন্য তথ্যসমৃদ্ধ, দায়িত্বশীল ও স্থিতিশীল বিনিয়োগকারী প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি রিয়াদ মাহমুদ।

মঙ্গলবার রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাল্টিপারপাস হলে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬ উপলক্ষে বিএপিএলসি ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) আয়োজিত এক সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রিয়াদ মাহমুদ বলেন, শেয়ারবাজারকে শক্তিশালী ও টেকসই করতে বিনিয়োগকারীদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তুলতে হবে। বিনিয়োগের আগে বাজারের ঝুঁকি যথাযথভাবে বোঝা এবং নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশে বিনিয়োগের সুযোগ যেমন বেড়েছে, তেমনি নতুন ধরনের ঝুঁকিও তৈরি হয়েছে। ভুল তথ্য, বাজারের গুজব ও ডিজিটাল জালিয়াতি বিনিয়োগকারীদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। তাই এসব বিষয়ে বিনিয়োগকারীদের আরও সতর্ক ও সচেতন হতে হবে।

বিএপিএলসি সভাপতি বলেন, দীর্ঘমেয়াদি বিনিয়োগের দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং আবেগ বা গুজবের পরিবর্তে তথ্য ও বিশ্লেষণের ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। একই সঙ্গে নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহের অভ্যাসও গড়ে তুলতে হবে।

আরও পড়ুন

আইনি সুরক্ষা পাবেন জুলাই যোদ্ধারা, পরিবর্তন আসবে তত্ত্বাবধায়ক ব্যবস্থায়

০৬ অক্টোবর ২০২৬

তরুণ ও নতুন বিনিয়োগকারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনিয়োগ শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন রিয়াদ মাহমুদ। তার ভাষ্য, পুঁজিবাজার সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান ও আর্থিক সাক্ষরতা বাড়ানো গেলে বিনিয়োগকারীদের সক্ষমতা ও আস্থা দুটিই বৃদ্ধি পাবে।

রিয়াদ মাহমুদ আরও বলেন, স্বচ্ছ, স্থিতিশীল ও বিনিয়োগকারী-বান্ধব পুঁজিবাজার গড়ে তুলতে নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ, বাজার মধ্যস্থতাকারী, তালিকাভুক্ত কোম্পানি, শিক্ষাবিদ ও অন্যান্য অংশীজনের মধ্যে আরও কার্যকর সহযোগিতা প্রয়োজন।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। বিশেষ অতিথি ছিলেন বিএসইসির কমিশনার মো. নাফীজ আল তারিক, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান।

শেয়ারবাজারবিএপিএলসিডিএসই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি

    সম্পর্কের শুরুতেই প্রশ্ন, এইডস আছে কি— তিক্ত অভিজ্ঞতা অভিনেত্রীর

    সম্পর্কের শুরুতেই প্রশ্ন, এইডস আছে কি— তিক্ত অভিজ্ঞতা অভিনেত্রীর