স্বর্ণের দাম বেড়েছে, ভরি কত

ছবি : রয়টার্স
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। প্রতিভরি স্বর্ণের দাম পাঁচ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পাঁচ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।
২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পাঁচ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৬ হাজার ৬৯০ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম চার হাজার ৪৯১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম তিন হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ টাকা ৫৮ হাজার ৯৮০ টাকা।
এর আগে গতকাল ২ সেপ্টেম্বর ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম চার হাজার ৩৭৪ টাকা কমিয়ে দুই লাখ ৩১ হাজার ৮৮০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম চার হাজার ১৯৯ টাকা কমিয়ে দুই লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম তিন হাজার ৬১৬ টাকা কমিয়ে এক লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ৯৭৪ টাকা কমিয়ে এক লাখ টাকা ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১১১ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৫৬ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৫৫ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।





