Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাজেট

বেসরকারি খাতে শঙ্কা

বাড়ছে ঋণ ও ঘাটতির অঙ্ক

হামিদ-উজ-জামান
হামিদ-উজ-জামান
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৪:০৫
বাড়ছে ঋণ ও ঘাটতির অঙ্ক

গ্রাফিকস: আগামীর সময়

আয় ও ব্যয়ের সামঞ্জস্যহীনতায় আগামী অর্থবছরের (২০২৬-২৭) বাজেটে বাড়ছে ঋণ ও ঘাটতির অঙ্ক। সেই সঙ্গে বড় বরাদ্দের বাজেট হওয়ায় ঘাটতি পূরণের ঝুঁকি তৈরি হয়েছে। এত পরিমাণ ঘাটতি পূরণ করতে গিয়ে শেষ পর্যন্ত বেসরকারি ঋণের সংকট তৈরি হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় ঘাটতির এ প্রস্তাব পেশ করেছেন।

বাজেটে ঘাটতির পরিমাণ ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ঘাটতির পরিমাণ ছিল ২ লাখ কোটি টাকা। সে হিসাবে আগামী অর্থবছরে ঘাটতি বাড়ছে ৪৩ হাজার কোটি টাকা। এ ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা। এ অভ্যন্তরীণ ঋণের মধ্যে ব্যাংক খাত থেকে নেওয়া হবে ১ লাখ ১২ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরে ব্যাংক খাতের ঋণ ছিল ১ লাখ ১৬ হাজার কোটি। এক্ষেত্রে প্রস্তাবিত বাজেটে ব্যাংক থেকে ৬ হাজার কোটি টাকা কম নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাকিটা আসবে সঞ্চয়পত্র ও অন্যান্য খাত থেকে। এদিকে বৈদেশিক ঋণ নেওয়া হবে ১ লাখ ১৬ হাজার কোটি এবং অনুদান হিসেবে ধরা হয়েছে ৬ হাজার কোটি টাকা।

বিশেষজ্ঞরা বলছেন, অভ্যন্তরীণ ঋণ বেশি নেওয়া হলে পরে মূল্যস্ফীতি ও সুদের হারের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ ছাড়া ব্যাংক খাত েথকে সরকার বেশি ঋণ নিলে বেসরকারি উদ্যোক্তারা ঋণ কম পেতে পারেন। ফলে বিনিয়োগে এর নেতিবাচক প্রভাবে পড়ার আশঙ্কা থাকে।

এ প্রসঙ্গে জানতে চাইলে অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ আগামীর সময়কে বলেছেন, ‘ঘাটতি বেশি বা কম হওয়াটা বড় কথা নয়; মূল বিষয় হলো— কী কারণে এত বড় ঘাটতির বাজেট করা হয়েছে। ঋণ নিয়ে যদি উৎপাদনশীল কোনো খাতে বা জনকল্যাণে লাগানো হয়, তাহলে সেটি খারাপ নয়। কিন্তু ঋণ নিয়ে যদি নিজেদের ইচ্ছামতো বা ক্ষতিকর কোনো প্রকল্পে ব্যয় করা হয়, তবে তা হবে বড় অপচয়। এতে শুধু জনগণের ওপর অর্থনৈতিক চাপই বাড়বে।’

ব্যাংকের ঋণ সক্ষমতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেছেন, ‘বাজেটের ঘাটতি মেটাতে ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হবে, সেটি যদি ব্যাংকের সক্ষমতার চেয়ে বেশি হয় তাহলে তো সমস্যা। ব্যাংকের ঋণ দেওয়ার যে সক্ষমতা, তার পুরোটাই যদি সরকার নিয়ে নেয়, তাহলে বেসরকারি খাত ঋণ পাবে না। ফলে বিনিয়োগও আসবে না।’

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেছেন, ফ্যাসিবাদী সরকারের সময়ে ব্যাপকহারে ঋণ গ্রহণের ফলে দেশের ঋণ পরিশোধ ও সুদ পরিশোধ বাবদ ব্যয় অত্যধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তাই বাজেট ঘাটতিও বেড়েছে। ২০০৫-০৬ অর্থবছরে বাজেট ঘাটতি ছিল জিডিপির ২ দশমিক ৯ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে এই  ঘাটতির পরিমাণ বেড়ে জিডিপির ৪ দশমিক শূন্য ৫ শতাংশ হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে আমরা ঋণ ব্যবস্থাপনা সংস্কার, উচ্চ রিটার্ন সমৃদ্ধ খাতে সরকারি বিনিয়োগ এবং প্রকল্প বাস্তবায়ন কাঠামো আধুনিকায়ন করছি। এর মাধ্যমে বিনিয়োগের গুণগত মান নিশ্চিত হবে, অর্থপ্রবাহ বৃদ্ধি এবং এর মাল্টিপ্লায়ার প্রভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড অধিকতর গতিশীল হবে।

বাজেটঋণঘাটতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    advertiseadvertise