advertisement
advertisement
Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ঠিকানা মারুফের আশ্রম
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাজেট

এডিপিতে বরাদ্দ ৩ লাখ কোটি টাকা, বড় রাজস্ব আদায়ের আশা এনবিআরের

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১৫:৩৭
এডিপিতে বরাদ্দ ৩ লাখ কোটি টাকা, বড় রাজস্ব আদায়ের আশা এনবিআরের

সংগৃহীত ছবি

আগামী অর্থবছরের জন্য তিন লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্ত করেছে সরকার। আর বিশাল এ উন্নয়ন ব্যয়কে কেন্দ্র করে বড় ধরনের রাজস্ব আদায়ের আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রাজস্ব কর্মকর্তারা বলছেন, অবকাঠামো নির্মাণ, যন্ত্রপাতি আমদানি, নির্মাণসামগ্রী সরবরাহ, ঠিকাদারি কার্যক্রম ও বিভিন্ন সেবাখাতের মাধ্যমে এডিপির অর্থনীতিতে যে প্রবাহ তৈরি হবে, সেখান থেকে ভ্যাট, শুল্ক, আয়কর ও উৎসে কর আদায় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

এনবিআরের তথ্য মতে, চলতি অর্থবছরে এ খাতে সরকারের ব্যয় কম হওয়ায় রাজস্ব আদায়ও কম হয়েছে। কর্মকর্তারা বলছেন, আগামী অর্থবছরে ৩ লাখ কোটি টাকার মধ্যে ন্যূনতম ২ লাখ ৭০ হাজার কোটি টাকা ব্যয় হলে এ খাত থেকে অন্তত ২৭ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হতে পারে। যা চলতি অর্থ বছরে ৬-৭ হাজার কোটি টাকার বেশি হবে না।

এ খাতে ব্যয়ে ৭ দশমিক ৫ শতাংশ, ১০ শতাংশ এবং ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা আছে। সে হিসেব গড়ে ১০ শতাংশ হারে ভ্যাট আদায় করা গেলে ২৭ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় হবে বলে মনে করেন তারা।

কর্মকর্তা আরও জানান, সরকারের উন্নয়ন ব্যয় যত বাড়ে, ততই করযোগ্য অর্থনৈতিক কর্মকাণ্ডও বৃদ্ধি পায়। বিশেষ করে বড় অবকাঠামো প্রকল্পে ব্যবহৃত রড, সিমেন্ট, বৈদ্যুতিক সরঞ্জাম, যন্ত্রপাতি ও আমদানিনির্ভর উপকরণ থেকে বিপুল পরিমাণ ভ্যাট ও শুল্ক আদায় হয়। একই সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান, সরবরাহকারী কোম্পানি ও সংশ্লিষ্ট সেবাখাত থেকেও আয়কর ও উৎসে কর আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক কর্মকর্তা আগামীর সময়কে বলেছেন, ‘এডিপির বড় অংশ বাস্তবায়িত হলে অভ্যন্তরীণ বাজারে অর্থের প্রবাহ বাড়বে। এতে ভোগ ও বিনিয়োগ বাড়ার পাশাপাশি রাজস্ব আহরণেও ইতিবাচক প্রভাব পড়বে।’

তবে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেছেন, উন্নয়ন ব্যয় অর্থনীতিতে বহুমাত্রিক প্রভাব ফেলে। সাধারণভাবে এডিপির ব্যয়ের একটি অংশ বিভিন্ন ধরনের কর হিসেবে আবার সরকারের কোষাগারে ফিরে আসে। যদিও এর নির্দিষ্ট হার প্রকল্পের ধরন, আমদানিনির্ভরতা ও স্থানীয় মূল্য সংযোজনের ওপর নির্ভর করে।

তবে তিনি সতর্ক করেন, শুধু বড় এডিপি ঘোষণা করলেই কাঙ্ক্ষিত রাজস্ব আসবে না। প্রকল্প বাস্তবায়নের ধীরগতি, ব্যয় বৃদ্ধি, দুর্নীতি ও অপচয় কমাতে না পারলে সম্ভাব্য রাজস্ব আদায়ও কমে যেতে পারে।

বাজেট ২০২৬-২৭
    শেয়ার করুন:
    Advertisement
    অসহায়দের ঠিকানা মারুফের আশ্রম

    অসহায়দের ঠিকানা মারুফের আশ্রম

    ১১ জুন ২০২৬, ০৪:৩২

    সবুজ পাসপোর্ট নিয়ে ১৫৯তম দেশ ভ্রমণের গল্প

    সবুজ পাসপোর্ট নিয়ে ১৫৯তম দেশ ভ্রমণের গল্প

    ১১ জুন ২০২৬, ০০:৩১

    শূন্যরেখাতেই অনাহারে পড়ে আছেন বৃদ্ধ

    শূন্যরেখাতেই অনাহারে পড়ে আছেন বৃদ্ধ

    ১১ জুন ২০২৬, ০০:২৫

    নগর ডোবে, হিসাব ভাসে

    নগর ডোবে, হিসাব ভাসে

    ১১ জুন ২০২৬, ০২:০৮

    ফেনীতে চুরির অভিযোগ বনাম যৌতুক মামলা, কারাগারে উভয় পক্ষ

    ফেনীতে চুরির অভিযোগ বনাম যৌতুক মামলা, কারাগারে উভয় পক্ষ

    ১১ জুন ২০২৬, ০৫:৪৫

    মৌচাকের আলোচিত হত্যাকাণ্ডে ধরা পড়ল সিরাজ-রাকিব

    মৌচাকের আলোচিত হত্যাকাণ্ডে ধরা পড়ল সিরাজ-রাকিব

    ১১ জুন ২০২৬, ০০:৫০

    হরমুজ প্রণালিতে মুখোমুখি সংঘর্ষে যুক্তরাষ্ট্র ও ইরানের নৌ ইউনিট

    হরমুজ প্রণালিতে মুখোমুখি সংঘর্ষে যুক্তরাষ্ট্র ও ইরানের নৌ ইউনিট

    ১১ জুন ২০২৬, ০৬:০৭

    কুমিল্লার মেঘনায় ভারী বৃষ্টিতে সড়ক-ঘরবাড়ি প্লাবিত

    কুমিল্লার মেঘনায় ভারী বৃষ্টিতে সড়ক-ঘরবাড়ি প্লাবিত

    ১১ জুন ২০২৬, ০৪:৪৩

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ২০ জুন থেকে অনির্দিষ্টকালের অবস্থানের হুঁশিয়ারি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ২০ জুন থেকে অনির্দিষ্টকালের অবস্থানের হুঁশিয়ারি

    ১১ জুন ২০২৬, ০২:৩৭

    বন্দর আব্বাস, কেশম ও হেঙ্গাম শহরে শোনা গেছে বিস্ফোরণের আওয়াজ

    বন্দর আব্বাস, কেশম ও হেঙ্গাম শহরে শোনা গেছে বিস্ফোরণের আওয়াজ

    ১১ জুন ২০২৬, ০৪:০৫

    চকরিয়ায় বন্যপ্রাণী রক্ষায় অভিযান, পাচারকারীকে কারাদণ্ড

    চকরিয়ায় বন্যপ্রাণী রক্ষায় অভিযান, পাচারকারীকে কারাদণ্ড

    ১১ জুন ২০২৬, ০৪:২৭

    পাল্টা হামলা শুরু করেছে ইরান, হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা

    পাল্টা হামলা শুরু করেছে ইরান, হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা

    ১১ জুন ২০২৬, ০৭:৩৮

    মসজিদ সংস্কারের টাকা আত্মসাৎ করলেন প্রকৌশলী

    মসজিদ সংস্কারের টাকা আত্মসাৎ করলেন প্রকৌশলী

    ১১ জুন ২০২৬, ০৫:৩১

    হিমাগার ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে বন্ধ আলু বেচাকেনা

    হিমাগার ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে বন্ধ আলু বেচাকেনা

    ১১ জুন ২০২৬, ০৫:২৩

    বাড়ির বিদ্যুৎ খাচ্ছে সড়কের ইজিবাইক

    বাড়ির বিদ্যুৎ খাচ্ছে সড়কের ইজিবাইক

    ১১ জুন ২০২৬, ০৫:১০

    advertiseadvertise