Agamir Somoy E-Paper
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাজেট

কর জালে খুচরা ব্যবসা শিল্পে বড় প্রণোদনা

মিজান চৌধুরী
মিজান চৌধুরী
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০২:৩৫
কর জালে খুচরা ব্যবসা শিল্পে বড় প্রণোদনা

গ্রাফিকস: আগামীর সময়

গ্রামের একজন খুচরা দোকানি ১ হাজার টাকার পণ্য বিক্রি করলেই ভ্যাট গুনতে হবে ২ টাকা। অগ্রিম আয়কর (এআইটি) হিসাবে এটি আরোপ হচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে। অর্থাৎ খুচরা পণ্য সরবরাহ পর্যায়ে দশমিক ২০ শতাংশ হারে এআইটি আরোপের প্রস্তাব করা হবে। এর মাধ্যমে প্রথমবারের মতো বিপুলসংখ্যক ক্ষুদ্র ব্যবসায়ী করের আওতায় আসবেন।

এ ছাড়া বাজার ও এলাকাভিত্তিক দোকানিদের ওপর ‘ফ্ল্যাট রেট টার্নওভার কর’ চালুর ঘোষণা আসতে পারে। সরকার-সংশ্লিষ্টদের ভাষ্য— এটি কর পরিশোধ সহজ করবে। কিন্তু বাস্তবে ছোট দোকানদার এতে বাধ্যতামূলক কর নথিভুক্ত হবেন। অর্থনীতিবিদদের মতে, রাজস্ব আহরণ বাড়ানোর প্রয়োজনীয়তা থাকলেও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির মধ্যে এ সিদ্ধান্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।

যদিও নিম্ন ও মধ্যবিত্তদের স্বস্তি দিতে নিত্যপ্রয়োজনীয় বহু পণ্যের ওপর ভ্যাট এবং করে উল্লেখযোগ্য হারে ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন শিল্প গড়ে তুলতে ঘোষণা আসছে কর ছাড়ের মাধ্যমে নানা ধরনের প্রণোদনা— লক্ষ্য দেশি-বিদেশি বিনিয়োগকারী আকৃষ্ট করা। এতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন বাজেট এমন একসময় তিনি ঘোষণা করতে যাচ্ছেন, যখন মোকাবিলা করতে হচ্ছে নানা সংকট। বিশেষ করে, ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা, ব্যাংক খাতের অস্থিরতা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি চ্যালেঞ্জের মুখে ফেলছে।

এমন প্রতিকূলতার মধ্য দিয়ে বিএনপি সরকারের প্রথম বাজেট আজ উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এটি তার প্রথম বাজেট উপস্থাপন। বেলা ৩টায় জাতীয় সংসদে বােজট উপস্থাপনের আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভায় এর অনুমোদন দেওয়া হবে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি এবং আয় ৭ লাখ ১ হাজার ১৫০ কোটি টাকা। আয়-ব্যয়ের ঘাটতি (অনুদানসহ) ২ লাখ ৩৬ হাজার ৮৫০ কোিট এবং অনুদান ছাড়া ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

আগামী অর্থবছরে কর ছাড় যেমন আছে, তেমনি কৌশলে ছড়িয়ে দেওয়া হয়েছে কর জাল। বড় বাজেটের অর্থের চাপ সামাল দিতে রাজস্ব আহরণে শহর থেকে গ্রাম— সবদিকেই থাকবে সরকারের চোখ। এনবিআরকে সংগ্রহ করতে হবে ৬ লাখ কোটি টাকার বেশি। তবে রাজস্ব আদায়ে অতীত অভিজ্ঞতা সুখকর নয়। বিশ্লেষকরা বলছেন, সংস্কার ছাড়া বিশাল রাজস্ব লক্ষ্য অর্জন অসম্ভব।

নতুন বাজেটে কোম্পানি, ফার্ম, ট্রাস্ট, ব্যক্তির সংঘের পাঁচ বছরের করহার ঠিক করেছে এনবিআর। পাবলিক ট্রেডেড কোম্পানি, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, তামাক কোম্পানির আয়কর হবে সাড়ে ২২ থেকে সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত। এ ছাড়া মোবাইল ফোন অপারেটর, ব্যক্তি সংঘ, সমবায় সমিতি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল এবং ইঞ্জিনিয়ারিং কলেজকে দিতে হবে ১০ থেকে ৪৫ শতাংশ আয়কর।

শিক্ষাব্যবস্থায় নানা ক্ষেত্রে বরাদ্দ রাখতে চায় সরকার। সেক্ষেত্রে মিড ডে মিল চালু, ওয়ান টিচার ওয়ান ট্যাব, তৃতীয় ভাষার শিক্ষার জন্য রাখা হতে পারে বরাদ্দ। এসএমই উদ্যোক্তাদের ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত রাখার প্রস্তাব করতে পারেন অর্থমন্ত্রী।

করমুক্ত আয়সীমা: ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থবছরের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ থেকে বাড়িয়ে পৌনে ৪ লাখ টাকায় উন্নীত হবে। সাধারণ করদাতাদের পাশাপাশি নারী করদাতা, ৬৫ বছরের বেশি বয়সী করদাতা, তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতা, গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা করদাতা, গেজেটভুক্ত ২০২৪-এর আহত জুলাই যোদ্ধা করদাতাদের করমুক্ত আয়সীমাও বাড়বে। প্রতিবন্ধী ব্যক্তির মা-বাবা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান বা পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমাও বাড়বে।

নিত্যপণ্যের ওপর ছাড়: নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর উৎসে কর কমানোর ঘোষণা আসবে। কৃষি ও ভোগ্যপণ্য সরবরাহের ক্ষেত্রে বর্তমানে করদাতাদের ৫ শতাংশ, ২ শতাংশ কিংবা ১ শতাংশ হারে উৎসে কর পরিশোধ করতে হয়। নতুন বাজেটে তা কমিয়ে দশমিক ৫ শতাংশ হচ্ছে।

এ ছাড়া কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে ৫ শতাংশ অগ্রিম কর মওকুফ, কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে ৫ শতাংশ অগ্রিম কর, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহৃত ১৫টি পণ্য আমদানিতে অগ্রিম আয়কর ২ থেকে ১ শতাংশ, স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে উৎসে কর ৫ থেকে শূন্য দশমিক ৫ শতাংশ, কম্পিউটার প্রিন্টার, ল্যাপটপ/পোর্টেবল ডেটা প্রসেসিং মেশিন, ফ্ল্যাশ মেমোরি ও মনিটর আমদানিতে অগ্রিম কর ৫ থেকে ২ শতাংশ হচ্ছে। এ ছাড়া স্থানীয় মোবাইল ফোন উৎপাদনশিল্পের ২২টি কাঁচামাল আমদানিতে অগ্রিম কর ৫ ও ২ থেকে ১ শতাংশ হচ্ছে।

ব্যাংক হিসাব খুলতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকার বাধ্যবাধকতা করা হচ্ছে। তবে শিক্ষার্থী, সরকারি ভাতা ও পেনশন সুবিধাভোগী এ শর্তের বাইরে থাকবেন।

বিনিয়োগ ও শিল্পায়নে বড় প্রণোদনা: নতুন বাজেটে বিনিয়োগ ও শিল্পায়নের জন্য যেসব উদ্যোগ থাকছে, এর মধ্যে সৌরবিদ্যুৎ খাতের উপকরণ আমদানিতে শুল্ককর শূন্য থাকবে, আর এ সুবিধা বহাল থাকবে ২০৩১ সাল পর্যন্ত। এ ছাড়া ইলেকট্রিক গাড়ি, বাস ও ট্রাক উৎপাদনে ব্যাপক শুল্ককর অব্যাহতি দেওয়া হবে; তা কার্যকর থাকবে ২০৩১ পর্যন্ত। ই-বাইকশিল্পে কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানিতে রেয়াতি সুবিধা থাকছে। মোবাইল ফোন, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, এটিএম ও সিসিটিভি উৎপাদনে বিদ্যমান কর-শুল্ক সুবিধা, কম্পিউটার ও ডিজিটাল ডিভাইস শিল্পের কর-শুল্ক অব্যাহতি ২০৩০ পর্যন্ত বহাল থাকবে। স্মার্টকার্ড ও ব্যাংক কার্ড উৎপাদনের ১০টি কাঁচামালে অতিরিক্ত আমদানি শুল্ক মওকুফ করা হবে।

ভোগ্যপণ্য: শিশুখাদ্য উৎপাদনের কাঁচামালে আমদানি শুল্ক ১৫ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হবে, যা বাজারে শিশুখাদ্যের দাম কমাতে সহায়ক হবে। এ ছাড়া সব ধরনের মসলার ওপর ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক এবং খেজুর আমদানির ওপর ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার হচ্ছে। কৃষি খাতে স্থানীয় উৎপাদন উৎসাহিত করতে কীটনাশক ও বালাইনাশক উৎপাদনের ৩৬টি কাঁচামালে ভ্যাট মওকুফ, জিংক সালফেট সারের কাঁচামাল জিংক অ্যাশ আমদানিতে শুল্ক শূন্যে নামানো হবে। পাশাপাশি ভেটেরিনারি ওষুধ আমদানিতে রেয়াতি সুবিধা সম্প্রসারণের প্রস্তাব করা হবে। একই সঙ্গে দেশীয় কাজুবাদাম চাষ সুরক্ষায় আমদানি শুল্ক বাড়ানো, পাঙাশ মাছের ফিলেট আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ এবং পোলট্রি, ডেইরি ও মৎস্য খাতের খাদ্য এবং যন্ত্রপাতির কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈদ্যুতিক গাড়ি (ইভি) আমদানির ক্ষেত্রে বর্তমানে শুল্ককর ভার ৯৩ শতাংশ। নতুন প্রস্তাবে ২৫ হাজার ডলার পর্যন্ত দামের ইভিতে ৬৪ এবং ২৫ হাজার থেকে ৫০ হাজার ডলার পর্যন্ত দামের ইভির ক্ষেত্রে ৮০ শতাংশ শুল্ককর হার নির্ধারণ করা হবে। বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন ও ফিটনেস নবায়নের সময় অগ্রিম কর কেটে রাখা হয়। সেটিও কমানোর উদ্যোগ রয়েছে। এ ছাড়া ১৮০০ সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতার ব্র্যান্ড নিউ হাইব্রিড গাড়ি আমদানির নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হতে পারে।

রপ্তানির প্রণোদনার অর্থের ওপর বর্তমানে বিভিন্ন হারে উৎসে কর কাটা হয়। আগামী অর্থবছরে উৎসে কর ১০ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হতে পারে। এ ছাড়া বিদেশি বিভিন্ন উৎস থেকে বেসরকারি খাতের উদ্যোক্তাদের নেওয়া ঋণের সুদের বিপরীতে ২০ শতাংশ উৎসে কর কমিয়ে ১০ শতাংশ করা হতে পারে। এত দিন এই উৎসে কর মওকুফ ছিল।

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করে উৎপাদন ও সরবরাহে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে ২০৩৫ সালের ৩০ জুন পর্যন্ত অর্জিত আয়ের ওপর আয়কর অব্যাহতি দেওয়া হতে পারে। সোনার গয়নায় ভরিপ্রতি ভ্যাট অর্ধেক কমে ৫ হাজার হতে পারে।

এসি ও ফ্রিজের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে সাড়ে ৭ শতাংশ করা হচ্ছে। এতে এসি-ফ্রিজের দামও কমতে পারে। আবার মোবাইল ফোন উৎপাদনে ২২ ধরনের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর ৫ থেকে কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাব করা হতে পারে। এতে দেশে উৎপাদিত মোবাইল ফোনের দাম কমার সম্ভাবনা রয়েছে।

ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনের আমদানি শুল্ক ১০ থেকে কমিয়ে ৫ শতাংশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পিওএসের দাম কমতে পারে।

সৌরবিদ্যুৎ শিল্পের প্রয়োজনীয় উপকরণ আমদানিতে ২০৩১ সাল পর্যন্ত সব ধরনের শুল্ককর শূন্য করার প্রস্তাব আসছে। একই সঙ্গে দেশে ইলেকট্রিক গাড়ি, বাস ও ট্রাক উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশ এবং কাঁচামাল আমদানিতে ব্যাপক কর-শুল্ক অব্যাহতি দেওয়া হবে, যা ২০৩১ সাল পর্যন্ত বহাল থাকবে।

ইলেকট্রিক গাড়ির চার্জার ও চার্জিং স্টেশন আমদানিতে বিদ্যমান ৩৯ দশমিক ৭৫ শতাংশ করভার সম্পূর্ণ প্রত্যাহার এবং বৈদ্যুতিক গাড়ি ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ি আমদানিতে কর কমানোর প্রস্তাব করা হয়েছে। বিপরীতে ১২০০ থেকে ১৬০০ সিসি পেট্রোল ও ডিজেলচালিত গাড়ির করহার বাড়ানো হবে।

তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে কম্পিউটার, ল্যাপটপ, সার্ভার, প্রিন্টার, মনিটর ও এসএসডি আমদানিতে বড় ধরনের শুল্ককর ছাড় এবং পিওএস মেশিন আমদানিতে কর কমানোর প্রস্তাব রয়েছে। একই সঙ্গে স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতি এবং মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকার কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

কৃষি খাতে সার ও কীটনাশকের ওপর কর ছাড়, স্বাস্থ্য খাতে হার্টের স্টেন্ট, চোখের লেন্স এবং ডায়ালাইসিস সামগ্রীর ওপর ভ্যাট ও কর অব্যাহতি এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সহায়ক ২১ ধরনের উপকরণ আমদানিতে সম্পূর্ণ শুল্ককর মওকুফের প্রস্তাবও রাখা হয়েছে।

বাজেটের করসংক্রান্ত নানা পরিবর্তনের কারণে কিছু পণ্যের দাম বাড়তেও পারে এবার। যেমন— সিগারেট, বিড়িসহ তামাকপণ্যের মূল্যস্তর ১৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

বাজেট কাঠামো: মোট ব্যয় ৯ লাখ ৩৮ হাজার কোটি, মোট আয় ৭ লাখ ১ হাজার ১৫০ কোটি, ঘাটতি (অনুদানসহ) ২ লাখ ৩৬ হাজার ৮৫০ কোটি এবং ঘাটতি (অনুদান ছাড়া) ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। রাজস্ব আহরণ করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর আদায়ের লক্ষ্য হচ্ছে ৬ লাখ ৪ হাজার কোটি, এনবিআরবহির্ভূত আয় ২৫ হাজার কোটি এবং কর ছাড়া প্রাপ্তি হচ্ছে ৬৬ হাজার কোটি টাকা। এ ছাড়া বৈদেশিক অনুদান ৬ হাজার ১৫০ কোটি টাকা। ঘাটতি পূরণে এ বছর বিদেশ থেকে ঋণ নেওয়া হবে ১ লাখ ৯ হাজার ৮৫০ কোটি, ব্যাংক থেকে ১ লাখ ১২ হাজার কোটি, সঞ্চয়পত্র থেকে ৮ হাজার ৫০০ কোটি এবং অন্যান্য খাত থেকে ৬ হাজার ৫০০ কোটি টাকা। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা হচ্ছে ৭ দশমিক ৫ এবং জিডিপির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খুব পদক্ষেপ থাকছে না।

পরিচালন খাতে যা থাকছে: এদিকে পরিচালন বাজেট ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৫ হাজার ৭৪০ কোটি টাকা। এর মধ্যে সুদ পরিশোধে ব্যয় হবে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ আছে ৩ লাখ কোটি টাকা। এ ছাড়া চাকরিজীবীদের জন্য থাকছে পে-স্কেল ঘোষণা। এর জন্য বাজেটে বরাদ্দ আছে অতিরিক্ত ৩৫ হাজার কোটি টাকা। আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে যুক্ত হচ্ছে নতুন আট কর্মসূচি। এ ছাড়া সৃজনশীল অর্থনীতিতে বরাদ্দ থাকছে ৩০০ কোটি টাকা। শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দে উল্লম্ফন হচ্ছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রায় দ্বিগুণ হয়ে ৭৯ হাজার কোটি টাকায় দাঁড়াচ্ছে। আর শিক্ষায় বরাদ্দ ১ লাখ ৩৬ হাজার ৬৪৬ কোটি টাকা।

বাজেটবাজেট ২০২৬এবারের বাজেটখুচরা ব্যবসাশিল্প
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    শিক্ষক বদলিতে ভাঙছে ‘সচিবালয় সিন্ডিকেট’

    শিক্ষক বদলিতে ভাঙছে ‘সচিবালয় সিন্ডিকেট’

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৪

    কাজ শুরুর আগেই ঠিকাদারের পকেটে ২১৭ কোটি

    কাজ শুরুর আগেই ঠিকাদারের পকেটে ২১৭ কোটি

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৯

    যুবদল নেতা বাবুকে হত্যার টার্গেটে দুদিন অনুসরণ

    যুবদল নেতা বাবুকে হত্যার টার্গেটে দুদিন অনুসরণ

    ২৭ জুলাই ২০২৬, ০০:০০

    দেশে অপুষ্টির  শিকার দেড় কোটি মানুষ

    দেশে অপুষ্টির শিকার দেড় কোটি মানুষ

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৪০

    অস্ত্র ফুরিয়ে যাওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

    অস্ত্র ফুরিয়ে যাওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৪১

    ট্রাইব্যুনালে অভিযোগ, কতটা দায়মুক্তি পাবেন সাহাবুদ্দিন

    ট্রাইব্যুনালে অভিযোগ, কতটা দায়মুক্তি পাবেন সাহাবুদ্দিন

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৭

    ৮ অঞ্চলে ঝড়ের আভাস, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

    ৮ অঞ্চলে ঝড়ের আভাস, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

    ২৭ জুলাই ২০২৬, ০৮:২৩

    মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু

    মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু

    ২৭ জুলাই ২০২৬, ০৩:২৩

    আজকের নামাজের সময়সূচি (২৭ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২৭ জুলাই)

    ২৭ জুলাই ২০২৬, ০৭:৩১

    দেশে শুরু হচ্ছে ডেঙ্গু টিকার ট্রায়াল

    দেশে শুরু হচ্ছে ডেঙ্গু টিকার ট্রায়াল

    ২৭ জুলাই ২০২৬, ০৫:২৪

    ময়মনসিংহে এসকোয়্যারের নিজস্ব শোরুম উদ্বোধন

    ময়মনসিংহে এসকোয়্যারের নিজস্ব শোরুম উদ্বোধন

    ২৭ জুলাই ২০২৬, ০০:৫১

    ডায়নামিক সিটির নতুন প্রেসিডেন্ট সালমা আদিল

    ডায়নামিক সিটির নতুন প্রেসিডেন্ট সালমা আদিল

    ২৭ জুলাই ২০২৬, ০০:৪৯

    ৬৩৪০ কোটি ডলার

    ৬৩৪০ কোটি ডলার

    ২৭ জুলাই ২০২৬, ০৫:২৩

    সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনই সরকারের প্রধান অগ্রাধিকার

    সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনই সরকারের প্রধান অগ্রাধিকার

    ২৭ জুলাই ২০২৬, ০১:১৮

    সিএসএসের গবেষণায় ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক

    সিএসএসের গবেষণায় ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক

    ২৭ জুলাই ২০২৬, ০১:৪৮

    advertiseadvertise