ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় আবগারি শুল্ক নয়

সংগৃহীত ছবি
ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় আবগারি শুল্ক নয় ব্যাংক হিসাবের সর্বোচ্চ আমানত বা স্থিতির ওপর প্রতি বছর সরকার আবগারি শুল্ক আদায় করে। বর্তমানে কোনো ব্যাংক হিসাবে বছরের যেকোনো সময় স্থিতির পরিমাণ ৩ লাখ টাকা অতিক্রম করলে নির্দিষ্ট হারে এই শুল্ক প্রযোজ্য হয়।
ব্যাংকগুলো সাধারণত বছরে একবার, বিশেষ করে ডিসেম্বরের শেষে হিসাব থেকে এই শুল্ক কেটে নেয়। আগামী অর্থবছর থেকে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রস্তাব উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদ ভবনে প্রস্তাবিত এই বাজেট উত্থাপন করছেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।






