Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ব্যাংক

ব্যাংকের ডিজিটাল লেনদেনে বিঘ্ন, দ্রুত সচলের নির্দেশ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ২১:৪৫
শেয়ার করুন:
ব্যাংকের ডিজিটাল লেনদেনে বিঘ্ন, দ্রুত সচলের নির্দেশ

গ্রাফিকস: আগামীর সময়

কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম ও জাতীয় পেমেন্ট সুইচ-সংশ্লিষ্ট কিছু ডিজিটাল লেনদেনসেবা সাময়িকভাবে ব্যাহত হয়েছে। কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, ব্যবস্থা যাচাই ও রক্ষণাবেক্ষণের কাজের কারণে গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে এ সমস্যা দেখা দিয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকেরা ভোগান্তিতে পড়েছেন।

গ্রাহকদের স্বার্থ রক্ষা ও আর্থিক লেনদেনের ধারাবাহিকতা নিশ্চিত করতে এসব সেবা দ্রুত স্বাভাবিক করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে কিউ-ক্যাশ নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করা হয়েছে। কার্ড-সংশ্লিষ্ট সব সেবা, এর মধ্যে লেনদেনের অনুমোদন ও সংশ্লিষ্ট কার্যক্রমসহ, যত দ্রুত সম্ভব চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, জাতীয় পেমেন্ট সুইচের সঙ্গে সরাসরি যুক্ত বিভিন্ন ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা ও অন্যান্য পরিশোধসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্বাভাবিক লেনদেন চালু রয়েছে। ফলে কিউ-ক্যাশ নেটওয়ার্কের বাইরে থাকা এসব প্রতিষ্ঠানের লেনদেন কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।

বাংলাদেশ ব্যাংক পরিচালিত অন্যান্য পরিশোধব্যবস্থাও স্বাভাবিক রয়েছে। এর মধ্যে বাংলাদেশ স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি ব্যবস্থা, বাংলাদেশ ইলেকট্রনিক তহবিল স্থানান্তর ব্যবস্থা এবং তাৎক্ষণিক মোট নিষ্পত্তি ব্যবস্থা রয়েছে।

এ ছাড়া দেশের অন্যান্য পরিশোধব্যবস্থার কার্যক্রমও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ পরিস্থিতিতে গ্রাহকদের সংশ্লিষ্ট ব্যাংকের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রয়োজন হলে বিকল্প পরিশোধব্যবস্থা ব্যবহারের জন্যও গ্রাহকদের অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকডিজিটাল লেনদেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি