Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ব্যাংক

এবার ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক প্রত্যাহার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ২০:০৮
এবার ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক প্রত্যাহার

গ্রাফিকস: আগামীর সময়

একীভূত পাঁচ ব্যাংকের কোনোটিতেই আর বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নেই। সর্বশেষ আজ বৃহস্পতিবার ইউনিয়ন ব্যাংক পিএলসির প্রশাসক মোহাম্মদ আবুল হাসেম এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক মো. মোখসুদুজ্জামানকেও প্রত্যাহার করা হয়েছে। এদিন এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি), চেয়ারম্যান ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠনের পর একই ব্যাংকে প্রশাসক টিম রাখলে দ্বৈত শাসনের পরিস্থিতি তৈরি হচ্ছিল। এ কারণে ধাপে ধাপে প্রশাসকদের প্রত্যাহার করা হয়েছে। এখন নতুন ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদের নেতৃত্বেই ব্যাংকগুলোর কার্যক্রম পরিচালিত হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বললেন, পাঁচটি ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম এগিয়ে নিতে শুরুতে প্রতিটি ব্যাংকে একজন প্রশাসকের নেতৃত্বে প্রশাসক টিম নিয়োগ করা হয়েছিল। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকারের সমন্বয়ে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ এবং পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। পর্ষদের চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন। ফলে প্রশাসক টিম রাখার আর প্রয়োজন নেই।

আরও পড়ুন

ব্যাংকিং খাতের সংস্কারে এডিবির সহায়তার অশ্বাস

১৩ আগস্ট ২০২৬

তিনি জানালেন, প্রথম ধাপে এক্সিম ব্যাংক থেকে প্রশাসক টিম প্রত্যাহার করা হয়। এরপর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) থেকে প্রশাসক প্রত্যাহার করা হয়। সর্বশেষ ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক থেকেও প্রশাসক ও তাদের সহযোগী কর্মকর্তাদের প্রত্যাহার করা হলো।

ইউনিয়ন ব্যাংকের প্রত্যাহার করা অন্য কর্মকর্তারা হলেন—অতিরিক্ত পরিচালক (আইসিটি) মো. আল মেহেদী হাসান, অতিরিক্ত পরিচালক কাজী আবদুল মান্নান, অতিরিক্ত পরিচালক মো. তারিকুল ইসলাম এবং যুগ্মপরিচালক সাগর হোসাইন।

আর গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির প্রত্যাহার করা কর্মকর্তারা হলেন—অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত পরিচালক (আইসিটি) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন এবং যুগ্মপরিচালক মো. কাউছার পাঠান।

ইউনিয়ন ব্যাংকগ্লোবাল ইসলামী ব্যাংকপ্রশাসক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা  নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    খারাপ নজিরকে অনুসরণ করল বিএনপিও

    খারাপ নজিরকে অনুসরণ করল বিএনপিও