Agamir Somoy E-Paper
সোমবার, ২৯ জুন, ২০২৬
আগামীর সময়
এশিয়ার ক্ষুদ্রতম মা এখন স্বাবলম্বী
সোমবার, ২৯ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ব্যাংক

৫৮০ কোটিতে পাকিস্তানের ব্যাংক আলফালাহ কিনছে ব্যাংক এশিয়া

বিশেষ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১৫:১১
৫৮০ কোটিতে পাকিস্তানের ব্যাংক আলফালাহ কিনছে ব্যাংক এশিয়া

সংগৃহীত ছবি

পাকিস্তানভিত্তিক ব্যাংক আলফালাহ লিমিটেডের বাংলাদেশের সামগ্রিক সম্পদ কিনছে ব্যাংক এশিয়া লিমিটেড। পূর্বের চুক্তি ও শর্ত সাপেক্ষে আগামী এপ্রিল মাসের শেষদিকে বিদেশি ব্যাংকটির সমস্ত কার্যক্রম ৪৭ দশমিক ৫০ মিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৮০ কোটি টাকা) বিনিময়ে অধিগ্রহণ করবে ব্যাংক এশিয়া।

ব্যাংকটির বাংলাদেশ কার্যক্রম ব্যাংক এশিয়ার কাছে হস্তান্তরের অনুমোদন চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে চিঠি দিয়েছে আলফালাহ কর্তৃপক্ষ। অপরদিকে মালিকানা বিক্রির জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের চূড়ান্ত অনুমোদন পেয়েছে গত ২৭ মার্চ। পাকিস্তান স্টক এক্সচেঞ্জসহ (পিএসএক্স) সংশ্লিষ্ট সূত্র খবরের সত্যতা নিশ্চিত করেছে।

করাচিতে অনুষ্ঠিত ব্যাংকটির শেয়ারহোল্ডারদের অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ব্যাংক আলফালাহ তাদের বাংলাদেশে ব্যবসা প্রায় ৪ কোটি ৭৫ লাখ ডলারে (৪৭.৫ মিলিয়ন ডলার) বিক্রি করতে যাচ্ছে। টাকায় এর পরিমাণ প্রায় ৫৮০ কোটি।

তবে চূড়ান্ত হস্তান্তরের সময় দুই ব্যাংকের মধ্যকার সমঝোতা ও প্রচলিত আইন অনুযায়ী এ মূল্য কিছুটা সমন্বয় হতে পারে। দুই ব্যাংকের চুক্তি সম্পন্ন করতে স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) ও বাংলাদেশ ব্যাংকসহ উভয় দেশের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন, যা চূড়ান্ত করতে আগামী এপ্রিল পর্যন্ত বিবেচনায় নেওয়া হতে পারে।

নথিপত্র অনুযায়ী, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ব্যাংক এশিয়া এর আগেও বাংলাদেশে একাধিক বিদেশি ব্যাংকের কার্যক্রম সফলভাবে অধিগ্রহণ করেছে। এর আগে তারা ব্যাংক অব নোভা স্কটিয়া, এমসিবি বাংলাদেশ ও স্কটিয়া ব্যাংকের কার্যক্রম কিনে নিয়েছিল।

ব্যাংক আলফালাহ অধিগ্রহণ করলে এটি হবে তাদের চতুর্থ কোনো বিদেশি ব্যাংক অধিগ্রহণের ঘটনা। বর্তমানে দেশে আলফালাহর ৭টি শাখা রয়েছে।

এদিকে বাংলাদেশ কার্যক্রমের সম্পদ ও দায় অধিগ্রহণের প্রস্তাব অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে ব্যাংক এশিয়া। আগামী ১২ এপ্রিল এ সভা অনুষ্ঠিত হবে। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।

গত ২৯ জানুয়ারি অনুষ্ঠিত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে একটি বিশেষ প্রস্তাবের অনুমোদন হয়।

প্রস্তাব অনুযায়ী, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন ও শেয়ারধারীদের সম্মতির ভিত্তিতে ব্যাংক আলফালাহ বাংলাদেশ কার্যক্রমের সম্পদ ও দায় অধিগ্রহণ করবে ব্যাংক এশিয়া। এ জন্য ব্যাংক এশিয়ার ১৩তম বিশেষ সাধারণ সভা আগামী ১২ এপ্রিল বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

ব্যাংক এশিয়ার একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ব্যাংক আলফালাহ কিনে ইসলামি ব্যাংকিং সেবা সম্প্রসারণ করতে চায় ব্যাংক এশিয়া। এর মাধ্যমে ব্যাংকটি প্রচলিত ব্যাংকের মধ্যে ইসলামি ব্যাংকিং সেবায় নেতৃত্বে উঠে আসতে চায়। সেই লক্ষ্য পূরণের জন্য পাকিস্তানভিত্তিক ব্যাংক আলফালাহর বাংলাদেশের কার্যক্রম কিনে নিতে ব্যাংক দুটির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে গত বছরের ২৮ মে।

এর আগেই ব্যাংকটির কার্যক্রম, সম্পদ ও দায় ব্যাংক এশিয়ার পক্ষ থেকে অধিগ্রহণের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে আলফালাহর পরিচালনা পর্ষদ। ব্যাংকটির নিরীক্ষা ও মূল্য নির্ধারণের কাজটি করছে যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক কর, নিরীক্ষা ও পরামর্শক প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউসকুপারস (পিডব্লিউসি) বাংলাদেশ।

এ ছাড়া আরও দুটি নিরীক্ষাপ্রতিষ্ঠান ব্যাংক আলফালাহর নিরীক্ষা ও মূল্য নির্ধারণ করছে। আলফালাহ অধিগ্রহণে প্রাথমিকভাবে খরচ ধরা হয়েছিল প্রায় ৬০০ কোটি টাকা। যা এখন ৭৮০ কোটি টাকার মতো দাঁড়িয়েছে। তবে আগামী মাসে এটি পুনরায় ৭৮০ কোটি টাকার কাছাকাছি দরে সমন্বয় সহতে পারে।

তথ্য মতে, ব্যাংক আলফালাহর বাংলাদেশ কার্যক্রমের সম্পদ ও দায় অধিগ্রহণ স্কিম অনুমোদন দিয়েছে ব্যাংক এশিয়া পিএলসির পর্ষদ। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা ও বিশেষ সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীদের কাছ থেকে এ বিষয়ে অনুমোদন সাপেক্ষে এটি কার্যকর হবে। ইতোমধ্যে পর্ষদ সভা শেষে এ-সংক্রান্ত মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করেছে ব্যাংক এশিয়া।

বিদেশি ব্যাংক অধিগ্রহণ করতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন দরকার বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। এর আগেও বিদেশি ব্যাংকের বাংলাদেশি কার্যক্রম অধিগ্রহণ করে ব্যাংক এশিয়া কর্তৃপক্ষ। যা, ব্যাংকিং রেগুলেশন বিভাগ চূড়ান্ত করে। সবকিছু ঠিক থাকলে ব্যাংক আলফালাহর বাংলাদেশি কার্যক্রম অনুমোদন দেওয়া হবে বলেও জানালেন তিনি।

তথ্যানুসারে, ২০২৪ সালের ১৮ এপ্রিল অনুষ্ঠিত পর্ষদ সভায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ কার্যক্রমের সম্পদ ও দায় অধিগ্রহণের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছিল ব্যাংক এশিয়ার পর্ষদ। পাশাপাশি এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নীতিগত অনুমোদন গ্রহণের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দায়িত্ব দিয়েছিল পর্ষদ।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সবশেষ ২০২৫ হিসাব বছরের সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংক এশিয়ার শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৮ টয়সা। আর ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ২৮ পয়সায়।

আলফালাহ লিমিটেডব্যাংক এশিয়া
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২৯ জুন ২০২৬
    রাত ১১:০০ টা
    ব্রাজিল
    ০
    জাপান
    ০
    ৩০ জুন ২০২৬
    রাত ২:৩০ টা
    জার্মানি
    ০
    প্যারাগুয়ে
    ০
    ৩০ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    নেদারল্যান্ডস
    ০
    মরক্কো
    ০
    ৩০ জুন ২০২৬
    রাত ১১:০০ টা
    আইভরি কোস্ট
    ০
    নরওয়ে
    ০
    ০১ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    সুইডেন
    ০
    ০১ জুলাই ২০২৬
    সকাল ৭:০০ টা
    মেক্সিকো
    ০
    ইকুয়েডর
    ০
    advertisement
    advertisement
    এশিয়ার ক্ষুদ্রতম মা এখন স্বাবলম্বী

    এশিয়ার ক্ষুদ্রতম মা এখন স্বাবলম্বী

    ২৯ জুন ২০২৬, ০৪:০৫

    নাটকীয় জয়ে কানাডার উল্লাস, বিদায় দক্ষিণ আফ্রিকার

    নাটকীয় জয়ে কানাডার উল্লাস, বিদায় দক্ষিণ আফ্রিকার

    ২৯ জুন ২০২৬, ০১:০৭

    পেশাজীবীদের নিয়ে রাজনীতি, পেশাজীবীদের রাজনীতি

    পেশাজীবীদের নিয়ে রাজনীতি, পেশাজীবীদের রাজনীতি

    ২৯ জুন ২০২৬, ০০:১০

    বিশ্বকাপের বল ও গোলকিপারদের ভুল

    বিশ্বকাপের বল ও গোলকিপারদের ভুল

    ২৯ জুন ২০২৬, ০৭:২২

    তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এখনো অস্পষ্টতা

    তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এখনো অস্পষ্টতা

    ২৯ জুন ২০২৬, ০৭:০০

    ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে ফেরার পথে প্রাণ গেল শিশুর

    ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে ফেরার পথে প্রাণ গেল শিশুর

    ২৯ জুন ২০২৬, ০০:১৭

    জাপানের বিপক্ষে কি শুরুর একাদশে থাকবেন নেইমার?

    জাপানের বিপক্ষে কি শুরুর একাদশে থাকবেন নেইমার?

    ২৯ জুন ২০২৬, ১১:০৬

    নিউ ইয়র্কের ব্যস্ত রাজপথে মেসি-রোনালদোর গল্প

    নিউ ইয়র্কের ব্যস্ত রাজপথে মেসি-রোনালদোর গল্প

    ২৯ জুন ২০২৬, ১১:১২

    ঢাকার তাপমাত্রা নিয়ে মিলল সুখবর

    ঢাকার তাপমাত্রা নিয়ে মিলল সুখবর

    ২৯ জুন ২০২৬, ০৭:৪১

    আজকের নামাজের সময়সূচি (২৯ জুন)

    আজকের নামাজের সময়সূচি (২৯ জুন)

    ২৯ জুন ২০২৬, ০৭:২২

    ‘উনি ভিক্ষার ঝুলি নিয়ে যান নাই’

    ‘উনি ভিক্ষার ঝুলি নিয়ে যান নাই’

    ২৯ জুন ২০২৬, ০০:০৯

    ‘সুদের টাকা’র বিবাদে টর্চ জ্বেলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

    ‘সুদের টাকা’র বিবাদে টর্চ জ্বেলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

    ২৯ জুন ২০২৬, ০০:৫২

    খেলাধুলাকে সমান গুরুত্ব দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী

    খেলাধুলাকে সমান গুরুত্ব দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী

    ২৯ জুন ২০২৬, ০০:১৮

    ছয় বছরে মধু আহরণ সর্বনিম্ন

    ছয় বছরে মধু আহরণ সর্বনিম্ন

    ২৯ জুন ২০২৬, ০৭:০১

    সাইবার আক্রমণের শিকার জাপানি স্ট্রাইকার

    সাইবার আক্রমণের শিকার জাপানি স্ট্রাইকার

    ২৯ জুন ২০২৬, ১১:২৩

    advertiseadvertise