Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ব্যাংক

বিআইবিএম

ব্যাংকিং অ্যাপের নিরাপত্তায় ঘাটতি, বাড়ছে সাইবার ঝুঁকি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৯:০৬
শেয়ার করুন:
ব্যাংকিং অ্যাপের নিরাপত্তায় ঘাটতি, বাড়ছে সাইবার ঝুঁকি

ছবি: আগামীর সময়

দেশের ব্যাংকগুলোর গ্রাহকসেবামূলক অ্যাপের সাইবার নিরাপত্তায় নানা ঘাটতি রয়েছে। নিরাপত্তাসংক্রান্ত তথ্য সংরক্ষণের ব্যবস্থা থাকলেও অধিকাংশ ব্যাংক তাৎক্ষণিকভাবে ঝুঁকি শনাক্ত ও মোকাবিলা করতে পারছে না। জরিপে অংশ নেওয়া ব্যাংকগুলোর মাত্র ৩১ শতাংশের অ্যাপভিত্তিক লিখিত ইনসিডেন্ট রেসপন্স পরিকল্পনা রয়েছে, যা নিয়মিত পরীক্ষা করা হয়। এ ছাড়া মাত্র ৪৪ শতাংশ ব্যাংক রিয়েল-টাইমে এপিআই ট্রাফিক পর্যবেক্ষণ করে। ঘাটতি রয়েছে তৃতীয় পক্ষের তৈরি অ্যাপ ও এপিআইয়ের নিরাপত্তা তদারকিতেও ।

এসব তথ্য উঠে এসেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণায়।

আজ বুধবার রাজধানীর মিরপুরে বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলামের সভাপতিত্বে ‘ব্যাংকিং অ্যাপস সিকিউরিটি ইন বাংলাদেশ: কারেন্ট স্ট্যাটাস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক গোলটেবিল আলোচনায় গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। এতে অংশ নেন নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, ব্যাংকার ও শিক্ষাবিদরা।

আরও পড়ুন

ছিলেন পুলিশ করতেন ব্যাংক ডাকাতিও

১১ নভেম্বর ২০২৬

গবেষণায় দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ৮১ শতাংশ ব্যাংকে নিরাপত্তাসংক্রান্ত ইভেন্ট লগিংয়ের ব্যবস্থা রয়েছে। তবে মাত্র ৪৪ শতাংশ ব্যাংক রিয়েল-টাইমে এপিআই ট্রাফিক পর্যবেক্ষণ করে। অর্থাৎ নিরাপত্তাসংক্রান্ত তথ্য সংরক্ষণের ব্যবস্থা থাকলেও তাৎক্ষণিক ঝুঁকি শনাক্ত ও মোকাবিলার সক্ষমতায় ঘাটতি রয়েছে।

গ্রাহককেন্দ্রিক জালিয়াতিও ব্যাংকগুলোর জন্য বড় উদ্বেগের কারণ। গবেষণায় সবচেয়ে বেশি ফিশিং ও সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণার ঘটনা শনাক্ত হয়েছে। এরপর রয়েছে গ্রাহকের অ্যাকাউন্ট দখল এবং পরিচয়সংক্রান্ত তথ্য বা পাসওয়ার্ড চুরির ঘটনা। গ্রাহক সচেতনতা বাড়াতে ব্যাংকগুলো বিভিন্ন উদ্যোগ নিলেও এসব উদ্যোগ গ্রাহকের আচরণে কতটা প্রভাব ফেলছে, তা পরিমাপের প্রবণতা কম।

গবেষণায় আরও উঠে এসেছে, গ্রাহকের পরিচয় যাচাই এবং তৃতীয় পক্ষের নিরাপত্তা তদারকির ক্ষেত্রেও ব্যাংকগুলোর মধ্যে অসমতা রয়েছে। জরিপে ৭৮ শতাংশ ব্যাংক ডিভাইস বাইন্ডিংয়ের পাশাপাশি পুনরায় পরিচয় যাচাইয়ের ব্যবস্থা থাকার কথা জানিয়েছে। তবে মাত্র ১৬ শতাংশ ব্যাংক অ্যাডাপটিভ অথেনটিকেশন ব্যবহার করে।

এ ছাড়া জরিপে অংশ নেওয়া ৭৮ শতাংশ ব্যাংক অন্তত একটি ভেন্ডর বা তৃতীয় পক্ষের তৈরি অ্যাপ পরিচালনা করে। কিন্তু মাত্র ৩৪ শতাংশ ব্যাংক তৃতীয় পক্ষের এপিআইয়ের নিরাপত্তাঝুঁকি নিয়মিত পর্যবেক্ষণ করে।

সাইবার নিরাপত্তা জোরদারে অর্থ ও দক্ষ জনবলের সংকটকেও বড় বাধা হিসেবে চিহ্নিত করেছে ব্যাংকগুলো। গবেষণায় অংশ নেওয়া ৪৭ শতাংশ ব্যাংক বাজেটের সীমাবদ্ধতা এবং সমানসংখ্যক ব্যাংক পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জামের অভাবকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে। এ ছাড়া ৩৮ শতাংশ ব্যাংক দক্ষ সাইবার নিরাপত্তা জনবলের সংকটের কথা জানিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন বিআইবিএমের গবেষণা, উন্নয়ন ও কনসালটেন্সি বিভাগের পরিচালক ও অধ্যাপক মো. শিহাব উদ্দিন খান, প্রভাষক ফাহাদ আহমেদ এবং ইস্টার্ন ব্যাংক পিএলসির প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ আবুল কালাম আজাদ।

বিআইবিএমব্যাংকসাইবারমোবাইল অ্যাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ