Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ব্যাংক

সচিবালয়ে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়নে মতবিনিময় সভা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ২১:১১
সচিবালয়ে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়নে মতবিনিময় সভা

সংগৃহীত ছবি

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে আরও আধুনিক, দক্ষ, ডিজিটাল, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে ব্যাংকের সার্বিক সংস্কার ও অগ্রগতি বিষয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পক্ষে প্রতিনিধিত্ব করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সভার শুরুতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সার্বিক কার্যক্রম, বর্তমান অবস্থা, সাম্প্রতিক অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে একটি বিস্তারিত উপস্থাপনা প্রদান করা হয়। উপস্থাপনায় ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিদ্যমান চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে তা উত্তরণে প্রয়োজনীয় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ব্যাংকের সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতা ও অগ্রগতি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সম্ভাবনাময় ও উৎপাদনশীল খাতে বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে আনসার-ভিডিপি পরিবারের সদস্যদের জন্য অধিকতর কর্মসংস্থান ও আর্থিক উন্নয়নের সুযোগ সৃষ্টির আহ্বান জানান।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সংস্কার ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয় এই সভায়। এর মধ্যে ব্যাংকের শূন্য পদে জনবল নিয়োগ দ্রুত সম্পন্ন করা, অভিজ্ঞ ও দক্ষ জনবলের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, পরিশোধিত মূলধন বৃদ্ধি, বিদ্যমান প্রবিধানমালা আধুনিকায়ন, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধি এবং কার্যকর সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া ২০২৩-২০২৪ অর্থবছরে ব্যাংকের লোকসানের প্রকৃত কারণ নিরূপণ, অবলোপনকৃত ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য সার্কুলার অনুসরণ করে কার্যকর ও প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ এবং ব্যাংকের সামগ্রিক ঋণ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ২০২৯ সালের মধ্যে এইচআর অটোমেশন/ইআরপি বাস্তবায়নের মাধ্যমে কর্মী-সংক্রান্ত সেবা আরও দ্রুত, স্বচ্ছ, দক্ষ ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উক্ত সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে একটি আধুনিক প্রযুক্তিনির্ভর ও সুশাসনভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। একটি দক্ষ, ডিজিটাল, জবাবদিহিমূলক ও টেকসই আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে দেশের বৃহৎ আনসার-ভিডিপি পরিবারের আর্থিক অন্তর্ভুক্তি, উদ্যোক্তা উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম আরও গতিশীল হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

মতবিনিময় সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আজিমুদ্দিন বিশ্বাস, এনডিসি; মোঃ সাঈদ কুতুব; আবু সালেহ মোঃ মহিউদ্দিন খাঁ, এনডিসি; যুগ্মসচিব ফরিদা ইয়াসমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?