Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

ব্যবসায়ী নির্যাতন: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৫:১৮
ব্যবসায়ী নির্যাতন: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব

ছবি: আগামীর সময়

বরিশালে আবাসন ব্যবসায়ী মো. আব্দুল আজিজ হাওলাদারের ওপর শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক চেকে স্বাক্ষর আদায়ের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

সোমবার দুপুরে রাজধানীর রিহ্যাব বোর্ড রুমে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল।

লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি বরিশালে রিহ্যাব সদস্য ও বাকলা ডেভলপারসের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ হাওলাদারের ওপর অমানবিক নির্যাতন ও জোরপূর্বক স্ট্যাম্প-চেকে স্বাক্ষর আদায়ের যে ভিডিও ছড়িয়ে পড়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এটি কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং একটি নিরাপদ ব্যবসায়িক পরিবেশের ওপর আঘাত। এ ঘটনায় মামলা ও আসামি গ্রেফতার হওয়ায় পুলিশকে ধন্যবাদ জানানো হলেও, আসামিদের দ্রুত জামিনের চেষ্টা এবং ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। মামলার বিচারিক প্রক্রিয়া চলাকালে ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানায় সংগঠনটি।

অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে রিহ্যাবের অবস্থান স্পষ্ট করে বলা হয়, সংগঠনটি অপরাধকে কেবল অপরাধ হিসেবেই দেখে, কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়। কেউ আইন ভঙ্গ করলে তার পরিচয় নয়, কর্মকাণ্ডই বিচার্য হওয়া উচিত এবং আইন সবার জন্য সমান হওয়া প্রয়োজন।

দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও বিনিয়োগে আবাসন খাতের বড় অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হলে তা পুরো বিনিয়োগ পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

পরিস্থিতি বিবেচনায় রিহ্যাবের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, এই ঘটনার নিরপেক্ষ, দ্রুত ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের সার্বিক নিরাপত্তা এবং ভবিষ্যতে আবাসন খাতের উদ্যোক্তাদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক ব্যবসায়িক পরিবেশই দেশের উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধির অন্যতম প্রধান শর্ত বলে সংবাদ সম্মেলনে পুনর্ব্যক্ত করা হয়।

শারীরিক নির্যাতনদৃষ্টান্তমূলক শাস্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির