মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যামিলি কার্ড নিয়ে কেউ অনিয়ম করলে তাকে ছাড় দেওয়া হবে না। প্রকৃত উপকারভোগীরা যাতে এ সুবিধা পান, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে এ কার্ড পৌঁছে দেওয়া হবে কেউ বাদ পড়বে না।আজ বুধবার (১৪ অক্টোবর) টাঙ্গাইলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি একথা বলেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী টুকু বলেছেন, ফ্যামিলি কার্ড বিতরণ ছিল নির্বাচনী প্রতিশ্রুতি...